22 C
Kolkata
Friday, November 20, 2026
spot_img

ডিম-হামলার পর মহুয়ার পাশে দাঁড়িয়ে এবার হাইকোর্টকেই প্রশ্ন! কী অভিযোগ অভিষেকের?

Aaj India Desk, কলকাতা : রাজ্য জুড়ে একাধিকবার ডিম বৃষ্টির মুখোমুখি হতে হয়েছে বহু তৃনমূল নেতা কর্মীদের। সেই তালিকা থেকে বাদ যাননি খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)। এবার মহুয়া মৈত্রের গাড়িতেও একই ধরনের হামলার অভিযোগ উঠতেই সরব ডায়মন্ড হারবারের সাংসদ। মহুয়ার পাশে দাঁড়িয়ে শুধু হামলাকারী বা পুলিশ নয়, সরাসরি কলকাতা হাইকোর্টকে নিশানা করলেন তিনি।

কী অভিযোগ করলেন অভিষেক ?

মহুয়া মৈত্রের পোস্ট শেয়ার করে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) কলকাতা হাইকোর্টের ভূমিকা নিয়ে সরাসরি প্রশ্ন তোলেন। তাঁর বক্তব্য, আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগে রাজ্য সরকার ও স্বরাষ্ট্র দফতরের বিরুদ্ধে কি হাইকোর্ট আদালত অবমাননার প্রক্রিয়া শুরু করবে? নাকি আদালত অবমাননার নিয়ম শুধুমাত্র বিরোধীদের ক্ষেত্রেই প্রযোজ্য? ক্ষমতায় থাকা ব্যক্তিরা এবং তাঁদের বিজেপি-সঙ্গীরা কি বিশেষ ছাড় পান? সেই প্রশ্নও তোলেন তিনি।

নিজের বিরুদ্ধে আদালত অবমাননার শো-কজ নোটিস জারির পর থেকেই বিচারব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে সরব অভিষেক (Abhishek Banerjee)। বিচারব্যবস্থার রায় নিয়ে প্রশ্ন করার অধিকার তাঁর রয়েছে বলে দাবি করেছেন তিনি। এমনকী, নিজের অবস্থান স্পষ্ট করে অভিষেক জানিয়েছিলেন, “আমি মাথা নত করার ছেলে নই।” এবার মহুয়ার গাড়িতে হামলার অভিযোগ ঘিরে ফের আদালতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে নতুন করে বিতর্ক উসকে দিলেন তৃণমূল সাংসদ।

কী ঘটেছিল ?

সম্প্রতি নিজের গাড়িতে হামলার অভিযোগ তুলে সমাজমাধ্যমে সরব হন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তাঁর অভিযোগ, বিজেপির দুষ্কৃতীরা তাঁর গাড়িতে ধাক্কা দেওয়ার পাশাপাশি লাঠি ও ডিম ছুড়ে হামলা চালায়। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও তারা কোনও পদক্ষেপ করেনি। উল্টে তাঁকেই এলাকা ছেড়ে চলে যেতে বলা হয় বলে দাবি মহুয়ার। তাঁর আরও অভিযোগ, হামলার আশঙ্কার কথা আগাম পুলিশকে জানানো সত্ত্বেও নিরাপত্তার কোনও ব্যবস্থা করা হয়নি। এই ঘটনার পরই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

তবে মহুয়া মৈত্রের গাড়িতে হামলার অভিযোগকে কেন্দ্র করে এবার বিচারব্যবস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন রাজনৈতিক মহলেও নতুন বিতর্ক তৈরি করেছে। একদিকে মহুয়ার নিরাপত্তা ও পুলিশের ভূমিকা, অন্যদিকে আদালতের নিরপেক্ষতা, দুই ইস্যুতেই এবার কলকাতা হাইকোর্টের পরবর্তী পদক্ষেপের দিকেই নজর থাকবে কালীঘাট তৃণমুলের।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন