29 C
Kolkata
Wednesday, February 18, 2026
spot_img

PSCর মঞ্চে নতুন ‘কাস্টিং’ : যোগ্যতা ঘিরে প্রশ্ন ?

স্নেহা পাল, কলকাতা: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) নতুন সদস্য নিয়োগ ঘিরে সোশ্যাল মিডিয়ায় একাধিক প্রশ্ন ও সমালোচনা উঠেছে। সমালোচকদের দাবি, সাংবিধানিক এই পদে নিয়োগের ক্ষেত্রে নির্ধারিত যোগ্যতা ও পূর্ব অভিজ্ঞতা নিয়ে স্পষ্টতা প্রয়োজন। বিষয়টি নিয়ে প্রশাসনিক মহলেও আলোচনা শুরু হয়েছে।

সম্প্রতি রাজ্যপালের মাধ্যমে West Bengal Public Service Commission (WBPSC) এর একাধিক সদস্য নিয়োগ করা হয়। কমিশনের চেয়ারম্যান পদে অবসরপ্রাপ্ত আইএফএস দেবল রায়ের পাশাপাশি নতুন সদস্যদের তালিকায় রয়েছে দিগন্ত বাগচীর নাম।

নিয়োগের পর থেকেই দীর্ঘকালীন অভিনেতা দিগন্ত বাগচীর পেশাগত পরিচয় ও প্রশাসনিক অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন তুলছেন একাংশ। সোশ্যাল মিডিয়ায় তাঁকে অভিনেতা হিসেবে পরিচিত বলে উল্লেখ করে দাবি করা হচ্ছে, পাবলিক সার্ভিস কমিশনের মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে তাঁর পূর্ব অভিজ্ঞতা এখনো স্পষ্ট নয়।

WBPSC এর সদস্য পদে সাধারণত প্রশাসন, শিক্ষা বা জনকল্যাণমূলক ক্ষেত্রে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের নিয়োগ করা হয়। প্রচলিত নিয়ম অনুযায়ী, প্রার্থীর সরকারি বা আধা সরকারি ক্ষেত্রে অন্তত ১০ বছরের প্রশাসনিক অভিজ্ঞতা থাকা প্রয়োজন বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

বিরোধী শিবিরের পাশাপাশি নাগরিক সমাজের একাংশও বিষয়টি নিয়ে স্বচ্ছতার দাবি তুলেছে। তাঁদের বক্তব্য, পাবলিক সার্ভিস কমিশনের মতো সংস্থার বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে নিয়োগ প্রক্রিয়া ও যোগ্যতা সম্পর্কে স্পষ্ট তথ্য জনসমক্ষে আসা জরুরি। পাশাপাশি তার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সম্পর্ক থাকায় বিষয়টি নিয়ে সমালোচনা আরও বাড়ছে।

এই প্রেক্ষিতে দিগন্ত বাগচী বলেন, “যে কয়েক দিন থাকব, ভালোভাবে কাজ করব। এখানে কটাক্ষের কারণ আমি দেখতে পাচ্ছি না।”

বর্তমানে এই নিয়োগ নিয়ে প্রশ্ন উঠলেও, কমিশনের কাজকর্ম ও ভবিষ্যৎ সিদ্ধান্তই শেষ পর্যন্ত বিতর্কের গতিপথ নির্ধারণ করবে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন