28 C
Kolkata
Sunday, November 15, 2026
spot_img

ফের অভিষেককে পুলিশি তলব! কী অভিযোগে জামিন অযোগ্য ধারায় মামলা?

Aaj India Desk, কলকাতা : দুদিন আগেই অভিষেকের (Abhishek Banerjee) বাড়ির সামনে চলেছে বুলডোজার অ্যাকশন। এবার কালীঘাটের বাড়িতে পৌঁছল পুলিশের নোটিস। আগামী ২০ নভেম্বর গিরিশ পার্ক থানায় হাজিরার নির্দেশ ডায়মন্ড হারবারের সাংসদকে। পুলিশ আধিকারিকদের হুমকি দেওয়ার অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। কিন্তু ঠিক কী অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে? কোন মন্তব্যকে কেন্দ্র করে শুরু হয়েছে এই আইনি পদক্ষেপ?

২০ নভেম্বর থানায় হাজিরার নির্দেশ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগামী ২০ নভেম্বর দুপুর ১টায় গিরিশ পার্ক থানায় সশরীরে হাজিরা দিতে বলা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee)। শুক্রবার রাতে তাঁর কালীঘাটের বাড়িতে গিয়ে পুলিশের তরফে নোটিস দেওয়া হয়।

ঠিক কী অভিযোগ উঠেছে?

অভিযোগ, সম্প্রতি পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানা-সহ একাধিক পুলিশ আধিকারিককে উদ্দেশ্য করে হুমকির সুরে মন্তব্য করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেই মন্তব্যের জেরেই তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবি ওঠে। গত ৩১ অক্টোবর অভিষেকের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের হয়েছিল। অভিযোগকারীর দাবি, অভিষেকের বাড়ির সামনে দাঁড়িয়ে করা তাঁর বক্তব্যে পুলিশকে সরাসরি হুমকি দেওয়া হয়েছিল।

গিরিশ পার্ক থানায় এফআইআর

এই অভিযোগের ভিত্তিতেই কলকাতার গিরিশ পার্ক থানায় এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশকে হুমকি দেওয়া এবং পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলাটি রুজু হয়েছে। মামলায় জামিন অযোগ্য ধারা যুক্ত হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কালীঘাটের বাড়ির সামনে ফুটপাথের উপর থাকা অস্থায়ী কাঠামো, লোহার গেট এবং শহিদ বেদি সরানোকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছিল। ওই ঘটনাকে ঘিরে প্রশাসনের বিরুদ্ধে সরব হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তার মধ্যেই পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে নতুন করে আইনি জটিলতায় জড়ালেন অভিষেক। আগামী ২০ নভেম্বর থানায় হাজিরা দেওয়ার নির্দেশের পর এই ঘটনায় পরবর্তীতে কী পদক্ষেপ নেওয়া হয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন