28 C
Kolkata
Friday, November 13, 2026
spot_img

‘ক্লিভেজ কি আল্লাহ বানাননি?’ করিনার লকেট বিতর্কে ‘ধর্মের রক্ষকদের’ তুলোধোনা তসলিমার!

মুম্বই: একটা লকেট, তাতে কোরানের আয়াত, আর তা পরেই বিতর্কের কেন্দ্রে বলিউড অভিনেত্রী করিনা কাপুর (Kareena Kapoor Khan) খান! কিন্তু এবার বিতর্কে নতুন মাত্রা যোগ করলেন লেখিকা তসলিমা নাসরিন (Taslima Nasrin)। করিনার পোশাক নিয়ে আপত্তি তোলার পিছনে কি ধর্মীয় অনুভূতি, নাকি নারীর শরীর নিয়ে অস্বস্তি? সোশ্যাল মিডিয়ায় এমনই তীক্ষ্ণ প্রশ্ন ছুড়ে দিয়ে কার্যত আলোচনার কেন্দ্রে চলে এলেন তসলিমা।

ঘটনার সূত্রপাত করিনার (Kareena Kapoor Khan) দীপাবলির সাজ থেকে। উৎসবের ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী। সেই সাজে নজর কেড়েছিল ৩০ ক্যারেটের একটি পান্নার লকেট। গয়নাটিতে খোদাই করা রয়েছে কোরানের আয়াত ‘আয়াতুল কুরসি’। করিনার স্টাইলিস্ট রিয়া কাপুরের দাবি, এটি ভোপালের প্রাক্তন রাজপরিবারের প্রায় ২০০ বছরের পুরনো পারিবারিক গয়না। অভিনেতা সইফ আলি খানের পরিবারের সূত্রে গয়নাটি করিনার কাছে এসেছে বলে জানানো হয়।

এরপরই গয়নাটির ব্যবহার নিয়ে আপত্তি ওঠে। মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা আব্বাস হাফিজ করিনা ও তাঁর স্টাইলিস্ট রিয়া কাপুরকে (Kareena Kapoor Khan) আইনি নোটিস পাঠান। তাঁর আপত্তি, পবিত্র ধর্মীয় আয়াতকে ফ্যাশন অ্যাকসেসরি হিসেবে এমনভাবে প্রদর্শন করা হয়েছে, যা ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে পারে। সোশ্যাল মিডিয়া থেকে সংশ্লিষ্ট ছবি ও ভিডিও সরিয়ে নেওয়ার পাশাপাশি প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিও জানানো হয়েছে। তবে হাফিজ স্পষ্ট করেছেন, তিনি ব্যক্তিগত ক্ষমতায় এই নোটিস পাঠিয়েছেন, কংগ্রেস দলের তরফে নয়।

আর এই আবহেই তসলিমার (Taslima Nasrin) প্রশ্ন, লকেট তো গলায়ই পরার জিনিস, তা বুকের কাছেই ঝুলবে! তাহলে আপত্তি কি করিনার ক্লিভেজ দেখা যাচ্ছে বলে? তাঁর কটাক্ষ, গোটা শরীর যদি ঈশ্বরের সৃষ্টি হয়, তা হলে নারীর শরীরের একটি বিশেষ অংশ নিয়ে এত আপত্তি কেন? ধর্মের নামে নারীর পোশাক ও শরীর নিয়ে খবরদারিরও তীব্র সমালোচনা করেছেন তিনি।

তসলিমার (Taslima Nasrin) বক্তব্য, ধর্মীয় বিশ্বাস ব্যক্তিগত হতে পারে, কিন্তু সেই বিশ্বাস অন্যের উপর চাপিয়ে দেওয়া যায় না। তাঁর মতে, করিনার ক্ষমা চাওয়ার কোনও কারণ নেই।এদিকে করিনা বা রিয়া, কেউই এখনও নোটিস নিয়ে প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া জানাননি। ফলে প্রশ্ন উঠছে, একটি পারিবারিক গয়না ঘিরে শুরু হওয়া বিতর্ক কি এবার ধর্মীয় অনুভূতি বনাম ব্যক্তিস্বাধীনতার বড় আলোচনায় পরিণত হতে চলেছে? আর তসলিমার এই বিস্ফোরক প্রশ্নে বিতর্কের আগুন কি আরও বাড়বে?

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন