26 C
Kolkata
Thursday, November 12, 2026
spot_img

বিজেপি কর্মীকে কুপিয়ে খুন! গ্রেপ্তার দলেরই দুই কর্মী! তড়িঘড়ি ১০ লক্ষ ক্ষতিপূরণ মুখ্যমন্ত্রীর!

Aaj India Desk, পশ্চিম বর্ধমান : কালীপুজোর বিসর্জন ঘিরে উৎসবের রাতেই নেমে এল ঘোর অন্ধকার! বন্ধুদের সঙ্গে খাওয়াদাওয়া করছিলেন এক যুবক। আচমকাই পুরনো বিবাদকে কেন্দ্র করে শুরু বচসা। মুহূর্তের মধ্যে সেই বচসাই পরিণত হল রক্তাক্ত ঘটনায় (Durgapur Murder)। অভিযোগ, বাঁশ দিয়ে বেধড়ক মারধরের পর ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় তাঁকে। শেষ পর্যন্ত প্রাণ গেল দুর্গাপুরের এক বিজেপি কর্মীর। ঘটনায় গ্রেপ্তার দলেরই দুই কর্মী। মৃতের পরিবারের পাশে দাঁড়িয়ে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং পরিবারের একজনকে সরকারি চাকরির আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত বিজেপি কর্মীর নাম শ্যামকুমার দাস। বুধবার রাতে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের জব্বরপল্লি এলাকায় কালীপ্রতিমা বিসর্জন চলছিল। সেই সময় কয়েকজন বন্ধুর সঙ্গে খাওয়াদাওয়া করছিলেন শ্যাম। অভিযোগ, সেখানেই অজয় নন্দী ও বিজয় নন্দী নামে দুই ভাইয়ের সঙ্গে তাঁর বচসা শুরু হয়। জমি নিয়ে পুরনো বিবাদ থেকেই এই অশান্তির সূত্রপাত বলে দাবি স্থানীয়দের। বচসা ক্রমশ বাড়তে থাকলে দুই ভাই শ্যামকে বাঁশ দিয়ে মারধর করতে শুরু করেন। এরপর ধারালো অস্ত্র দিয়েও তাঁকে আঘাত করা হয়। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। (Durgapur Murder)

ঘটনার পর মৃতের পরিবারের তরফে দুর্গাপুরের লাউদোহা থানায় অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে রাতেই অজয় ও বিজয়কে আটক করে পুলিশ। পরে দু’জনকেই গ্রেপ্তার করা হয়েছে। ডিসি (ইস্ট) রসপ্রীত সিং জানিয়েছেন, দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল। ঘটনার তদন্ত চলছে।(Durgapur Murder)

বৃহস্পতিবার দুর্গাপুরে গিয়ে ঘটনার কথা জানতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মৃতের পরিবারের জন্য ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য এবং পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। তবে ঠিক কী কারণে এই খুন, তার নেপথ্যে জমি বিবাদের ভূমিকা কতটা, তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন