27 C
Kolkata
Wednesday, November 11, 2026
spot_img

‘কালীপুজোয় এবার যথেষ্ট কম বাজি ফেটেছে’! ফের বোমা ফাটালেন পাপিয়া!

কলকাতা: ‘শব্দবাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়!’ মন্তব্য করে বিতর্কের কেন্দ্রে এসেছিলেন টালিগঞ্জের BJP বিধায়ক পাপিয়া অধিকারী (Papiya Adhikari)। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার তাঁর মুখে নতুন দাবি! কালীপুজোয় শব্দবাজি কি কম ফেটেছে? সোমবার এই প্রশ্নের উত্তরে পাপিয়ার সাফ কথা, টালিগঞ্জে শব্দবাজি একেবারেই কম। শুধু তাই নয়, বাজির চেয়ে বাংলা গানই নাকি বেশি বেজেছে! বিধায়িকার এই নতুন মন্তব্য ঘিরে ফের শুরু হয়েছে চর্চা।

গত রবিবারই বাজি নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন পাপিয়া (Papiya Adhikari)। তাঁর দাবি ছিল, বাজি ফাটালে অনেক অসুখ-বিসুখ চলে যায়। চিকিৎসক মহল অবশ্য এই দাবির কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই বলে জানিয়েছে। বরং বাজির ধোঁয়া ও শব্দদূষণ মানুষের স্বাস্থ্যের পাশাপাশি পরিবেশেরও ক্ষতি করতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

এবার সেই বিতর্কের মধ্যেই নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে পাপিয়া (Papiya Adhikari) বলেন, ‘‘টালিগঞ্জে শব্দবাজি একেবারেই কম। গান কম বেজেছে। বাংলা গান সবাই শুনছে।’’ তবে এখানেই শেষ নয়। শব্দবাজির কারণে পোষ্যদের অসুবিধা হয়েছে কি না, সেই প্রশ্নেও নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন বিধায়িকা। তাঁর দাবি, কালীপুজোয় এবার যথেষ্ট কম বাজি ফেটেছে। নিজের বাড়ির পোষ্যদের উদাহরণ দিয়ে পাপিয়া বলেন, ‘‘আমার বাড়ির পোষ্যরা যেমন ঘুরে বেড়ায় তেমন ঘুরেছে। ওরা লুকিয়ে ঢুকে পড়েনি।’’

অর্থাৎ, বাজির শব্দে পোষ্যদের ভয়ে লুকিয়ে পড়ার মতো পরিস্থিতি তাঁর বাড়িতে তৈরি হয়নি বলেই দাবি বিধায়িকার। একদিকে বাজি ফাটালে অসুখ সারে বলে মন্তব্য, অন্যদিকে টালিগঞ্জে শব্দবাজি কম ফেটেছে বলে দাবি, পাপিয়ার (Papiya Adhikari) পরপর দুই বক্তব্য এখন আলোচনায়। তবে তাঁর বাড়ির পোষ্যদের অভিজ্ঞতা কি গোটা এলাকার শব্দদূষণের ছবি তুলে ধরে? নাকি বিতর্ক সামলাতেই এবার পোষ্যদের প্রসঙ্গ টানলেন বিধায়িকা? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহল থেকে নেটপাড়া, সর্বত্রই।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন