24.7 C
Kolkata
Monday, November 9, 2026
spot_img

রাজ্যে ফের এনকাউন্টার! বারুইপুর, গাইঘাটার পর এবার রায়গঞ্জে পুলিশের গুলি

Aaj lndia Desk,রায়গঞ্জ : রাজ্যে ফের এনকাউন্টার (Encounter)। বারুইপুর (Baruipur), গাইঘাটা (Gaighata) ও ধুলিয়ানের পর এবার রায়গঞ্জে (Raiganj) পুলিশের গুলিতে মৃত্যু হল এক অভিযুক্তের। ১৩ বছরের নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগে অভিযুক্ত ছিল ওই ব্যক্তি। পুলিশ সূত্রে খবর, বিহার সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা করার সময় পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয় তার। ঘটনাস্থল থেকে একটি ৯ এমএম পিস্তলও উদ্ধার হয়েছে। পরপর এমন ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং এনকাউন্টার নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে।

কীভাবে ঘটল এনকাউন্টার?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম দিলীপ রায়। বৃহস্পতিবার কুলিক ফরেস্ট (Kulik Forest) থেকে নাবালিকার পচাগলা দেহ উদ্ধারের পর থেকেই তার খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। রবিবার ভোররাত সাড়ে তিনটে নাগাদ গৌরী গ্রাম পঞ্চায়েত এলাকায় অভিযুক্তের সন্ধান মেলে। পুলিশের দাবি, বাহিনীকে দেখেই বিহার সীমান্তের দিকে পালানোর চেষ্টা করে দিলীপ। তাকে আটকাতে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় সে। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশ। তাতেই অভিযুক্তের মৃত্যু হয় বলে সূত্রের খবর। পুলিশের গাড়ির টায়ারেও একাধিক গুলির চিহ্ন মিলেছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি ৯ এমএম পিস্তল। তবে ওই আগ্নেয়াস্ত্র অভিযুক্তের হাতে কীভাবে এল, তা নিয়ে প্রশ্ন উঠছে।

তিনদিন নিখোঁজ থাকার পর উদ্ধার নাবালিকার দেহ

ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার। বাড়ি থেকে সাইকেল নিয়ে বেরিয়েছিল ১৩ বছরের ওই নাবালিকা। তারপর থেকে তার আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের তরফে পুলিশের কাছে নিখোঁজ হওয়ার অভিযোগ জানানো হয়। তিনদিন পর ৫ নভেম্বর কুলিক ফরেস্ট থেকে উদ্ধার হয় তার পচাগলা দেহ। পরিবারের অভিযোগ, নাবালিকাকে গণধর্ষণের পর খুন করা হয়েছে। পুলিশ তদন্তে নেমে দিলীপ রায়ের সন্ধান পায়। জানা গিয়েছে, অভিযুক্ত ওই নাবালিকার পরিচিত ছিল।

রাজ্যে পরপর এনকাউন্টার, কোথায় কী ঘটেছিল?

এর আগে বারুইপুরে (Baruipur) এবং গাইঘাটায় (Gaighata) নাবালিকা ধর্ষণ ও খুনের মামলায় অভিযুক্তদের সঙ্গে পুলিশের গুলির লড়াইয়ের ঘটনা সামনে এসেছিল। অভিযোগ, ঘটনার পুনর্নির্মাণের সময় অভিযুক্তরা পুলিশের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে পালানোর চেষ্টা করে এবং গুলি চালায়। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশ। অন্যদিকে, ২৭ অক্টোবর সামশেরগঞ্জে (Samserganj) বিজেপি কর্মী খুনের মামলায় অভিযুক্তের সঙ্গেও পুলিশের গুলির লড়াই হয়। সেখানেও আত্মরক্ষার যুক্তি দিয়েছিল পুলিশ।

ধর্ষকদের নিয়ে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী?

এই ধরনের অপরাধের বিরুদ্ধে কড়া অবস্থানের কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর মন্তব্য ছিল, “ধর্ষকদের সকালে জমা করব ও বিকেলে খরচ করব।” উত্তরপ্রদেশ, অসম, মহারাষ্ট্র ও ওড়িশার প্রসঙ্গ টেনে তিনি বলেছিলেন, ওই রাজ্যগুলি পারলে পশ্চিমবঙ্গও পারবে। এবার রায়গঞ্জের ঘটনায় ফের আলোচনায় এনকাউন্টার। তবে এই ঘটনার তদন্ত, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের উৎস এবং পুলিশের অভিযানের বিস্তারিত তথ্য সামনে আসা এখন গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন