24.4 C
Kolkata
Saturday, November 7, 2026
spot_img

অভিষেকের ‘টাকা প্ল্যান্ট’ মন্তব্যে এবার আইনি পদক্ষেপ!পুলিশের কাছে FIR-এর দাবি হিন্দু মহাসভার

Aaj India Desk, কলকাতা: ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে লালবাজারের সাইবার ক্রাইম (Cyber Crime) বিভাগে লিখিত অভিযোগ জমা দিলেন অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ডঃ চন্দ্রচূড় গোস্বামী। সরিষার তৃণমূল কার্যালয় থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধারের পর পুলিশের বিরুদ্ধে টাকা রেখে যাওয়ার অভিযোগ তুলেছিলেন অভিষেক। তাঁর সেই মন্তব্যকে কেন্দ্র করেই এই অভিযোগ দায়ের করা হয়েছে।

সম্প্রতি ডায়মন্ড হারবারের সরিষা এলাকায় একটি তৃণমূল কার্যালয় থেকে ১ কোটি টাকারও বেশি নগদ উদ্ধার করে পুলিশ। এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের ফেসবুক পেজে একটি কালো গাড়ির ছবি ও ভিডিয়ো পোস্ট করেন। তাঁর দাবি ছিল, পুলিশই গোপনে গাড়িতে করে ওই টাকা নিয়ে এসে দলীয় কার্যালয়ে রেখে গিয়েছে। গোটা ঘটনাকে তিনি রাজনৈতিক ষড়যন্ত্র বলেও দাবি করেন।

অন্যদিকে, হিন্দু মহাসভার রাজ্য সভাপতি চন্দ্রচূড় গোস্বামীর বক্তব্য, পুলিশের বিরুদ্ধে অভিষেকের এই অভিযোগের কোনও ভিত্তি নেই। তাঁর দাবি, এমন মন্তব্যের মাধ্যমে পুলিশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা হচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষের মনেও আইনরক্ষাকারী সংস্থার বিরুদ্ধে অবিশ্বাস তৈরি হতে পারে।

অভিযোগপত্রে আরও দাবি করা হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়মিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্বাচনী বৈধতা নিয়েও প্রশ্ন তুলছেন। হিন্দু মহাসভার মতে, এই ধরনের মন্তব্য গণতান্ত্রিক ব্যবস্থার মর্যাদাকে ক্ষুণ্ণ করতে পারে। পাশাপাশি রাজ্যের আইনশৃঙ্খলা ও সামাজিক সম্প্রীতির উপরও এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

ইতিমধ্যেই অভিষেকের ফেসবুক পোস্টের লিঙ্ক-সহ লালবাজার সাইবার ক্রাইম থানায় অভিযোগ জমা দিয়েছেন চন্দ্রচূড় গোস্বামী। গোটা ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে হিন্দু মহাসভা। অভিযোগ প্রমাণিত হলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আইন অনুযায়ী কড়া ব্যবস্থা নেওয়ারও দাবি তোলা হয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন