32 C
Kolkata
Tuesday, November 3, 2026
spot_img

এভারেস্টের পথে ভয়াবহ দুর্ঘটনা! দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ! মুহূর্তে আছড়ে পড়ল কপ্টার, মৃত ১ ভারতীয়

কাঠমান্ডু: নেপালের আকাশে ফের ভয়াবহ দুর্ঘটনা! এভারেস্ট (Mount Everest) অভিযানের পথে মর্মান্তিক পরিণতি। অবতরণের সময় মুখোমুখি সংঘর্ষ দুই হেলিকপ্টারের। মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ল দু’টি কপ্টার। এই ভয়াবহ ঘটনায় মৃত্যু হয়েছে এক ভারতীয় পর্যটকের। আহত হয়েছেন আরও দু’জন। দুর্ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই শোরগোল সোশাল মিডিয়ায়।

মঙ্গলবার, ৩ নভেম্বর, মাউন্ট এভারেস্টের (Mount Everest) বেস ক্যাম্পের কাছেই ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা। সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, এভারেস্ট অঞ্চলের সোলুখুম্বু জেলার পেরিচে এলাকায় অবতরণের সময় দুটি হেলিকপ্টারের সংঘর্ষ হয়। ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪৭ বছর বয়সি এক ভারতীয় পর্যটক। আহত হয়েছেন নিউজিল্যান্ডের এক যাত্রী এবং এক নেপালি পাইলট। তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টার দুটি ফিশটেল এয়ার এবং এয়ার ডাইনাস্টির। মঙ্গলবার সকাল প্রায় ৮টা ১১ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে। জানা যাচ্ছে, দুটি হেলিকপ্টারই লুকলা থেকে এভারেস্ট (Mount Everest) অঞ্চলের দিকে যাচ্ছিল। পেরিচে এলাকায় অবতরণের প্রস্তুতি নেওয়ার সময় ঘটে যায় ভয়াবহ সংঘর্ষ।

কীভাবে ঘটল এই দুর্ঘটনা? 

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অবতরণের জায়গা নিয়ে বিভ্রান্তি কিংবা বরফে ঢাকা হেলিপ্যাডের কারণে এই বিপত্তি ঘটে থাকতে পারে। যদিও দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নেপালের প্রশাসন।

সবচেয়ে চাঞ্চল্যকর বিষয়, দুর্ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেই ভিডিও ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। যদিও ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করেনি আজ ইন্ডিয়া।

উল্লেখ্য, এভারেস্ট (Mount Everest) অঞ্চলে পর্যটক ও পর্বতারোহীদের যাতায়াতের জন্য হেলিকপ্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্গম পাহাড়ি এলাকায় অসুস্থ বা বিপদে পড়া পর্যটকদের উদ্ধার করতেও ব্যবহার করা হয় এই কপ্টার। তার মধ্যেই এমন ভয়াবহ দুর্ঘটনা নতুন করে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল।

একদিকে এভারেস্ট (Mount Everest) অভিযানের রোমাঞ্চ, অন্যদিকে মুহূর্তে মৃত্যুর বিভীষিকা! ঠিক কী কারণে পাশাপাশি অবতরণ করতে গিয়ে সংঘর্ষে জড়াল দুই হেলিকপ্টার, এখন সেদিকেই নজর তদন্তকারীদের।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন