30.2 C
Kolkata
Sunday, November 1, 2026
spot_img

ভোট বাঁচাও, দেশ বাঁচাও! বিরোধীদের সমাবেশে নজর কাড়ল জঙ্গল সাফারির বাস

Aaj lndia Desk,নয়াদিল্লি: নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে রাজধানীর বুকে বড়সড় রাজনৈতিক কর্মসূচির আয়োজন করেছে বিরোধী জোট ইন্ডিয়া (INDIA Alliance)। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) পদত্যাগের দাবিতে রবিবার রামলীলা ময়দানে (Ramlila Maidan) আয়োজিত হয়েছে ‘ভোট বাঁচাও, দেশ বাঁচাও’ সমাবেশ। তবে সভার রাজনৈতিক গুরুত্বের পাশাপাশি এদিন নেতাদের যাতায়াতের ধরনও হয়ে উঠেছে বিশেষ আকর্ষণ। কারণ, তাঁদের নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হয়েছে রাজস্থানের রণথম্ভোরে (Ranthambore) জঙ্গল ভ্রমণের কাজে ব্যবহৃত বিশেষ খোলা বাস।

পর্যটকদের বাহন এবার বিরোধীদের যাত্রাসঙ্গী

বন্যপ্রাণীর দেখা পেতে রণথম্ভোরে পর্যটকেরা সাধারণত যে ধরনের বাসে চড়ে জঙ্গল সাফারি করেন, এবার সেই গাড়িই দেখা গেল দিল্লির রাজনৈতিক কর্মসূচিতে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের (Mallikarjun Kharge) বাসভবনের বাইরে দাঁড় করানো হয়েছিল বাসগুলি। সেখান থেকে বিরোধী নেতাদের সভাস্থলে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়। জঙ্গলের পরিচিত এই বাহনকে রাজনৈতিক সমাবেশের যাতায়াতে ব্যবহার করার ঘটনা স্বাভাবিকভাবেই নজর কেড়েছে।

একই জিপে রাহুল-মমতা-অখিলেশ

এদিনের আরও একটি উল্লেখযোগ্য দৃশ্য ছিল বিরোধী নেতাদের একসঙ্গে খোলা জিপে যাত্রা। একটি গাড়িতে দেখা যায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi), তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব (Akhilesh Yadav) এবং বাম নেতা এম এ বেবিকে (M A Baby)। অন্যদিকে, কংগ্রেস সাংসদ শশী তারুরের (Shashi Tharoor) সোশ্যাল মিডিয়া পোস্টেও ধরা পড়েছে আরও কয়েকজন বিরোধী নেতার ছবি। সেখানে ছিলেন দীপা দাশমুন্সি (Deepa Dasmunsi) এবং দক্ষিণ ভারতের একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব। সমাবেশের আগে এই সম্মিলিত উপস্থিতি বিরোধী শিবিরের পারস্পরিক সমন্বয়ের ছবিই সামনে এনেছে।

সভার আগেই ভিড়, তৈরি দুটি মঞ্চ

দুপুর ১২টায় কর্মসূচি শুরুর কথা থাকলেও নির্ধারিত সময়ের পরেও মঞ্চে পৌঁছতে দেরি হয় বিরোধী নেতৃত্বের। সমাবেশ পরিচালনার জন্য তৈরি হয়েছে দুটি পৃথক মঞ্চ। একটিতে থাকবেন দলের শীর্ষ নেতারা, অন্যটি থেকে চলবে বক্তব্য পর্ব। মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব, এম এ বেবি এবং তেজস্বী যাদবের (Tejashwi Yadav) মতো নেতাদের বক্তব্য রাখার কথা রয়েছে।

বিকেল ৫টা পর্যন্ত জমায়েতের অনুমতি দিয়েছে দিল্লি পুলিশ। কিন্তু দুপুর ১টার আগেই মাঠে ভিড় উপচে পড়ে। জায়গার অভাবে কিছু কর্মী-সমর্থককে ফিরে যেতে হচ্ছে বলেও বিভিন্ন সূত্রে খবর। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বিরোধীদের এই প্রতিবাদ কর্মসূচি তাই রাজনৈতিক মহলের পাশাপাশি জাতীয় রাজনীতির নজরেও উঠে এসেছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন