25.7 C
Kolkata
Wednesday, October 28, 2026
spot_img

ইন্দ্রনীলের বুদ্ধ যোগ ! আর কি বললেন মুখ্যমন্ত্রী?

Aajindia desk , কলকাতা: দুর্গাপূজার পাস নিয়ে দুর্নীতি হয়েছে। অভিযোগ ছিল ইন্দ্রনীল সেনের (Indranil Sen) দিকে। ইডির অফিস থেকে বেরোতেই তাকে গ্রেফতার করা হয়। আর এরপরেই তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার কটাক্ষ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। তাঁর ইঙ্গিত ইন্দ্রনীল একা নয় মমতাও দুর্নীতির ভাগীদার। তবে এখানেই থামেননি মুখ্যমন্ত্রী। আর এক প্রাক্তন সিপিআইএমের দিকেও আঙ্গুল তুলেছেন। এমনকি ইন্দ্রনীল কে সিপিআইএমের ‘ব্লু আইড বয় ‘ বলে উল্লেখ করেছেন।

আর কি কি বললেন শুভেন্দু? 

শুভেন্দু জানিয়েছেন “ইন্দ্রনীল সেন (Indranil Sen) সিপিএমের সবথেকে বড় ক্যাম্পেনার ছিলেন। নন্দীগ্রাম আন্দোলনের সময় ইন্দ্রনীল সেন সিপিএমের হয়ে গান গাইতেন, কথা বলতেন। পরবর্তীতে তৃণমূল সরকারের মন্ত্রী হন।” ইন্দ্রনীল ‘সিপিএমকে খাইয়ে খেতেন’ বলেও মন্তব্য করেন শুভেন্দু। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সন্তান সুচেতনার এনজিওর সমস্ত দায়িত্ব সামলাতেন ইন্দ্রনীল। একসময়ের সতীর্থ কে সুবিধাবাদী বলেও আখ্যা দেন মুখ্যমন্ত্রী। বামেরা ক্ষমতা থেকে চলে যেতেই তৃণমূলের ঘনিষ্ঠ হন ইন্দ্রনীল। কিন্তু বিজেপি সেসব বরদাস্ত করবেন না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

সত্যি কি বামেদের ঘনিষ্ঠ ছিলেন ইন্দ্রনীল? 

রাজনীতিতে আসার আগে ইন্দ্রনীল (Indranil Sen) সংগীত শিল্পী ছিলেন। সে সময় বহুবার গণশক্তির নানা অনুষ্ঠানে তাকে গান গাইতে শোনা যেত। এছাড়াও বুদ্ধ কন্যা সচেতনার সঙ্গে তার ব্যক্তিগত স্তরে সখ্যতা ছিল। সিপিএম ক্ষমতা থেকে চলে যাওয়ার পরেও দীর্ঘদিন নিজেকে মানুষ সমর্থক বলে দাবি করতেন ইন্দ্রনীল। তবে প্রত্যক্ষভাবে কখনোই রাজনীতিতে জড়াননি। তৃণমূলের টিকিটে জিতে মন্ত্রী হন তিনি। আর এরপরে দুর্নীতির অভিযোগে জড়ায় তার নাম। শেষ পর্যন্ত গ্রেপ্তার হলেন গায়ক রাজনীতিবিদ ইন্দ্রনীল সেন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন