24.3 C
Kolkata
Wednesday, October 28, 2026
spot_img

“রাজনীতিতে আসবেন না”- শিক্ষকদের মুখে তালা দিতে নতুন নিয়ম রাজ্যের!

Aaj India Desk, কলকাতা : চাকরি করবেন শিক্ষক হিসেবে, কিন্তু রাজনীতির ময়দানে নামার দরজা থাকবে বন্ধ! নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের সরাসরি রাজনীতিতে অংশগ্রহণে নিষেধাজ্ঞা জারির (Teacher Recruitment Rules) সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণার পরেই উঠছে প্রশ্ন, শিক্ষকদের রাজনৈতিক অধিকার কি এবার নিয়ন্ত্রণের বেড়াজালে বাঁধতে চলেছে রাজ্য? দলীয় রাজনীতিতে অংশগ্রহণে নিষেধাজ্ঞা আর পেশাগত দাবি নিয়ে প্রতিবাদ, এই দুইয়ের সীমারেখা কোথায় টানবে সরকার?

কী সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা?

রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নতুন করে নিয়োগ হওয়া শিক্ষকেরা সরাসরি রাজনীতি করতে পারবেন না। প্রতিবেশী রাজ্যগুলিতেও শিক্ষকদের ক্ষেত্রে একই ধরনের বিধিনিষেধ রয়েছে বলে দাবি করেছেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়ার মধ্যেই এই বিধিনিষেধ অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে আগামী দিনে যাঁরা নতুন করে শিক্ষকতার চাকরিতে যোগ দেবেন, তাঁদের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে বলে জানানো হয়েছে।

এতদিন পশ্চিমবঙ্গে সরকারি স্কুলের শিক্ষকদের ক্ষেত্রে সরাসরি রাজনীতি ও নির্বাচনে প্রার্থী হওয়ার উপর বিধিনিষেধ ছিল। তবে সরকারি সাহায্যপ্রাপ্ত ও সরকার-পোষিত স্কুলের শিক্ষকদের ক্ষেত্রে একই নিয়ম কার্যকর ছিল না। নতুন সিদ্ধান্তে সেই ব্যবধান দূর করার উদ্যোগ নেওয়া হয়েছে। (Teacher Recruitment Rules)

প্রতিবাদ কি রাজনীতির আওতায় পড়বে?

এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী। তাঁর বক্তব্য, “গভর্নমেন্ট স্পন্সর্ড অথবা এডেড স্কুলের শিক্ষক-শিক্ষা কর্মীদের ক্ষেত্রে এই সিদ্ধান্ত নেওয়া যায় না। শিক্ষক-শিক্ষা কর্মীরা যাতে ভবিষ্যতে প্রতিবাদ করতে না পারেন তার জন্যই কি এই ব্যবস্থা? কোনও দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত না থেকেও শিক্ষা অথবা পেশাগত বিষয় নিয়ে দাবি-দাওয়া তুলে ধরাও রাজনীতি হিসেবে গণ্য হবে না তো?” (Teacher Recruitment Rules)

নতুন নিয়ম সামনে আসতেই প্রশ্ন উঠছে, শিক্ষকদের রাজনীতি থেকে দূরে সরানোর মাধ্যমে কি তবে প্রতিবাদী কণ্ঠ রোধ করার দিকে এগোচ্ছে রাজ্য ? তবে নতুন বিধিনিষেধ সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য মেলেনি। সরকারের সিদ্ধান্ত কার্যকর হলে নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের রাজনৈতিক অংশগ্রহণের ক্ষেত্রে কী কী বিধিনিষেধ থাকবে, তা নিয়ে বিস্তারিত নির্দেশিকা মিললে তবেই স্পষ্ট হবে রাজ্যের উদ্দেশ্য।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন