33.6 C
Kolkata
Wednesday, October 28, 2026
spot_img

২০৭ থেকে ২০৯, বিধানসভায় বিজেপির অঙ্কে বদল! আজ শপথ নেবেন হাসিরানি-শাখারভ

Aaj India Desk, কলকাতা: নন্দীগ্রাম (Nandigram) ও রেজিনগর (Rejinagar) উপনির্বাচনে জয়ী বিজেপির (BJP) দুই বিধায়ক আজ বিধানসভায় শপথ নিতে চলেছেন। তাঁদের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। নবনির্বাচিত দুই বিধায়ক হাসিরানি রথ ও শাখারভ সরকার আজ থেকে আনুষ্ঠানিকভাবে বিধানসভার সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

আজ বেলা ১১টায় বিধানসভাতেই শপথগ্রহণ অনুষ্ঠান হবে। দুই বিধায়ককে শপথবাক্য পাঠ করাবেন স্পিকার রথীন্দ্র বসু। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এই অনুষ্ঠানকে ঘিরে রাজনৈতিক মহলেও আগ্রহ তৈরি হয়েছে।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম ও ভবানীপুর, দুই কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন শুভেন্দু অধিকারী। দু’জায়গাতেই জয়ের পর নিয়ম মেনে নন্দীগ্রাম আসনটি ছেড়ে দেন তিনি। এরপর গত ৬ অক্টোবর নন্দীগ্রামে উপনির্বাচন হয়। বিজেপির প্রার্থী হিসেবে সেখানে লড়ে বিপুল ভোটে জয়ী হন হাসিরানি রথ।

অন্যদিকে, হুমায়ুন কবীর নওদা ও রেজিনগর—দুই কেন্দ্র থেকেই জয়ী হওয়ার পর রেজিনগর আসনটি ছেড়ে দেন। সেই কেন্দ্রে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন শাখারভ সরকার। উপনির্বাচনে তিনি হুমায়ুন কবীরের ছেলে গোলাম নবি আজাদকে ৭৫ হাজারেরও বেশি ভোটে পরাজিত করেন। নন্দীগ্রামে হাসিরানি রথের জয়ের ব্যবধান ছিল ১ লক্ষ ২২ হাজারের বেশি ভোট।

বিধানসভা সচিবালয় সূত্রে জানা গিয়েছে, পুজোর ছুটির মধ্যেই দুই বিধায়কের শপথগ্রহণের প্রস্তুতি শুরু হয়েছিল। বিধানসভা ও রাজভবনের মধ্যে আলোচনার পরেই অনুষ্ঠানের দিন ও সময় চূড়ান্ত করা হয়। এবার আনুষ্ঠানিকভাবে বিধায়ক হিসেবে দায়িত্ব নিতে চলেছেন উপনির্বাচনে জয়ী বিজেপির এই দুই প্রার্থী।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন