18 C
Kolkata
Tuesday, February 17, 2026
spot_img

বুধে বঙ্গে শাহ: মায়াপুরে পদার্পণ, নজরে ভোটব্যাঙ্ক সমীকরণ?

কলকাতা: ছাব্বিশের ভোটে বিজেপির বৈতরণী পার করাতে ফের বঙ্গ সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। আগামী ১৮ ফেব্রুয়ারি, অর্থাৎ বুধবার মায়াপুরের ইস্কন (Mayapur ISCON) মন্দিরে একাধিক কর্মসূচী করবেন বলে জানা গিয়েছে। বুধবার দুপুর ২ টো নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে সেনাবাহিনীর কপ্টারে নদিয়ার মায়াপুরে পৌঁছবেন স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah)।

সেখান থেকে সড়কপথে ইস্কন যাবেন বলে জানা গিয়েছে, ইস্কনের শঙ্খভবন, পদ্মভবনে তাঁর যাওয়ার কোথা রয়েছে। সাধু-সন্তদের সঙ্গে বিশেষ বৈঠকও করতে পারেন অমিত শাহ। পাশাপাশি শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের১৫২ তম জন্ম উৎসবে যোগ দেবেন তিনি।

বঙ্গে পদ্মঝড় তুলতে তৎপর বিজেপি সুপ্রিমো

প্রসঙ্গত, ২০২৬-এ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। নতুন বছর শুরু হতেই নরেন্দ্র মোদী-অমিত শাহের পাখির চোখ বঙ্গের বিধানসভা নির্বাচন। আসন্ন ভোটে বাংলার ক্ষমতা দখলের লড়াইয়ে জানুয়ারি মাসেই মালদা, সিঙ্গুরে সভা করে গিয়েছেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। তার ঠিক দু-সপ্তাহের মাথায় ৩১ জানুয়ারি উত্তর এবং দক্ষিণবঙ্গে সভা করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। রাজ্যের দলীয় নেতৃত্বদের পরামর্শের পাশাপাশি বাংলার মানুষের জন্য একগুচ্ছ প্রতিশ্রুতি ও পরিকল্পনা জানিয়ে গেছেন মোদী-শাহ।

ভোটের ঠিক আগে মার্চে ব্রিগেডে নরেন্দ্র মোদীর (Narendra Modi) সভা করার কথা আছে। তার আগে ফেব্রুয়ারিতে মায়াপুরে হাজির হচ্ছেন অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রীর সফির ঘিরে তৎপর নদিয়ার পুলিশ-প্রশাসন। মায়াপুর ইস্কন (Mayapur ISCON) চত্বরে নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তৎপরতা। এখন দেখার ২০২১-এর ধাক্কা কাটিয়ে ২০২৬ বিধানসভা নির্বাচনে মমতার দুর্গ কতখানি ভাঙতে সক্ষম হয় বিজেপি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন