27 C
Kolkata
Saturday, February 14, 2026
spot_img

“ফর্মের সাথে দিয়ে আসুন…”! যুবসাথী ক্যাম্পের আগে কটাক্ষ শুভেন্দুর

কলকাতা: রবিবার শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘বেকার ভাতা’ যুবসাথী ক্যাম্পের (Yuva Saathi) ফর্ম জমার কার্যক্রম। ঠিক তার আগে সাংবাদিক বৈঠক করে তীব্র কটাক্ষ ছুঁড়লেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে পশ্চিমবঙ্গের ২৯৪ টি ক্যাম্পে যুবসাথী (Yuva Saathi) প্রকল্পের ফর্ম ফিলাপের কাজ শুরু হচ্ছে।

বিরোধী দলনেতার বক্তব্য, দিজিটাল ইন্ডিয়ার যুগে ক্যাম্পে গিয়ে ফর্ম ফিলাপের কাজ অযৌক্তিক! শুধু তাই নয়, এদিন সাংবাদিক সম্মেলনে একটি পোস্টকার্ড তুলে ধরেন তিনি (Suvendu Adhikari)। যাতে লেখা ‘চাকরি চায় বাংলা’। শাসকদলকে বিঁধে বিরোধী দলনেতা বলেন, “যুবসাথী ক্যাম্পে ফর্ম জমা দেওয়ার সঙ্গে এই পোস্টকার্ডটিও দিয়ে আসবেন”।

‘সরকার চাকরি দিতে পারবে না’!

রাজ্যে বর্তমানে উচ্চমাধ্যমিক পরীক্ষা চলছে। তার মাঝে যুবক-যুবতীদের সশরীরে কেন ক্যাম্পে গিয়ে ফর্ম পূরণের জন্য ডাকা হচ্ছে? প্রশ্ন তোলেন শুভেন্দু। তিনি বলেন, “আইপ্যাকের প্রতীক জৈনের পরামর্শে যুবসাথীর (Yuva Saathi) ফর্ম ফিলাপ ক্যাম্প শুরু হয়েছে”। সরকার চাকরি দিতে পারবে না। আবার চাকরি হলেও প্রক্রিয়ার দুর্নীতির জন্য সেই চাকরি চলেও যেতে পারে বলে আশঙ্কা করেন তিনি। যুব সাথীর আবেদনপত্র জমা নিয়ে রসিদ নিতে বলে শুভেন্দু।

প্রসঙ্গত, এসএসসি-প্রাইমারি দুর্নীতি, বেকারত্ব, নারী নিরাপত্তা, অনুপ্রবেশ সহ একাধিক হাতিয়ার নিয়ে বিধানসভা নির্বাচনের ময়দানে নেমেছে বিজেপি। ছাব্বিশের ভোটের ঠিক আগে লক্ষ্মীর ভান্ডার বৃদ্ধির পাশাপাশি বেকার ভাতা পুনরায় চালু করে মহিলা থেকে যুব সমাজের ভোট তোলার চেষ্টা করছে শাসকদল। অন্যদিকে, কর্মসংস্থানের পরিবর্তে ভাতা দিয়ে রাজ্যের যুবসমাজকে ‘পঙ্গু’ করার দিকে নিয়ে যাচ্ছে তৃণমূল, বলে সুর চড়িয়েছে বিজেপি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন