29.6 C
Kolkata
Tuesday, October 6, 2026
spot_img

বুথে ঢুকতে বাধা! নিশানায় বিজেপি! কেমন চলছে নন্দীগ্রাম-রেজিনগরের উপনির্বাচন ?

Aaj India Desk, কলকাতা : সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হতেই রেজিনগর বিধানসভা কেন্দ্রে উঠল অনিয়মের অভিযোগ। সিপিএম ও কংগ্রেসের অভিযোগ, কয়েকটি বুথে তাদের পোলিং এজেন্টদের ঢুকতে বাধা দেওয়া হয়েছে। অন্য দিকে, নিজের কেন্দ্রে ভোট দিতে এসে আম জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীর অভিযোগ করেন, “বুথে বুথে বাধা দিচ্ছে বিজেপি। রেজিনগরে ভোট লুঠ হচ্ছে।” অভিযোগ ঘিরে ভোটের শুরুতেই রেজিনগরে রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়েছে।(Rejinagar By Election)

কোন কোন বুথে অভিযোগ?

রেজিনগরের দাদপুর এলাকার মোরাডিঘিতে ১১২, ১১৩, ১১৪ এবং ১২২ নম্বর বুথে পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তুলেছে সিপিএম ও কংগ্রেস। পাশাপাশি কাশীপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ৯৯ এবং ১০০ নম্বর বুথে কংগ্রেসের পোলিং এজেন্টদের বসতে বাধা দেওয়া হয়েছে বলেও অভিযোগ।(Rejinagar By Election)

ভোট দিতে এসে ক্ষোভ হুমায়ুনের

সকাল সকাল নিজের কেন্দ্রে ভোট দিতে পৌঁছন হুমায়ুন কবীর। ভোট দিতে এসেই তিনি পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। তাঁর অভিযোগ, বুথে বুথে ভোটদানে বাধা দেওয়া হচ্ছে এবং ভোট লুঠের পরিস্থিতি তৈরি হয়েছে। হুমায়ুনের অভিযোগের সঙ্গে বিরোধী দলগুলির পোলিং এজেন্টদের বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ মিলে যাওয়ায় রেজিনগরের ভোটের প্রথম ঘণ্টাতেই পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে।(Rejinagar By Election)

কড়া নিরাপত্তায় রেজিনগরে ভোট

রেজিনগরে অবাধ ও শান্তিপূর্ণ ভোটের জন্য ৩৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে রয়েছেন রাজ্য পুলিশের ৮১৯ জন আধিকারিক ও কনস্টেবল। প্রতিটি বুথে ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থাও রাখা হয়েছে। মোট ৩১৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ হচ্ছে। এর মধ্যে ২৮২টি মূল এবং ৩৩টি সহায়ক কেন্দ্র। দু’টি মহিলা পরিচালিত বুথ এবং দু’টি মডেল বুথও রয়েছে।

ভোটের আগের দিন উদ্ধার বিস্ফোরক

ভোটের আগের দিন রেজিনগরের বিভিন্ন এলাকায় পুলিশের অভিযানে প্রায় ৮ কেজি বিস্ফোরক উদ্ধারের খবর সামনে এসেছিল। ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ। নির্বাচন ঘোষণার পর থেকে ৭৮টি জামিন অযোগ্য ধারায় মামলা এবং সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ৯৯ জনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। জেলা নির্বাচন আধিকারিকের কন্ট্রোল রুম থেকেও পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।

নন্দীগ্রামেও আজ উপনির্বাচন

একই সঙ্গে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামেও আজ উপনির্বাচন হচ্ছে। সকাল ৭টা থেকে দুই কেন্দ্রেই ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। নন্দীগ্রামে ৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। মোট ৩২৩টি বুথের মধ্যে ৮৫টি বুথকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে।

নন্দীগ্রামে মোট ভোটার ২ লক্ষ ৬৬ হাজার ৪১৯ জন। রেজিনগরে ভোটারের সংখ্যা প্রায় ২ লক্ষ ৫৬ হাজার ৫৪৬। দুই কেন্দ্রেই ভোটগ্রহণ ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এখন নজর থাকবে, ভোটগ্রহণের প্রথম পর্বে ওঠা অভিযোগগুলি নিয়ে নির্বাচন কমিশন ও প্রশাসন কী পদক্ষেপ করে এবং দিনের শেষে রেজিনগরের ভোটগ্রহণ কতটা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন