32.7 C
Kolkata
Thursday, October 1, 2026
spot_img

‘কেষ্ট’র কলার ধরা, পার্টি অফিসে ভাঙচুর! রাতারাতি মুক্ত ৩ যুবক—কেন?

বীরভূম: একসময় যাঁর দাপটে এলাকায় কার্যত ‘বাঘে-গরুতে এক ঘাটে জল খেত’, সেই অনুব্রত মণ্ডলকেই (Anubrata Mondal) বুধবার রাতে কার্যত অসহায় অবস্থায় দেখা গেল বলে দাবি স্থানীয়দের। ‘কেষ্ট’র জামার কলার ধরে হুমকি দেওয়ার অভিযোগ, পাশাপাশি পার্টি অফিসে ভাঙচুর, সব মিলিয়ে রাতেই উত্তেজনা ছড়ায় এলাকায়।

ঘটনার পর পুলিশ তিন যুবককে আটক করে। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, তাঁদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে? কিন্তু রাত পেরিয়ে সকাল হতেই বদলে যায় ছবিটা। অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) তরফে কোনও অভিযোগ দায়ের হয়নি। পুলিশও স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করেনি। ফলে তিন যুবককেই ছেড়ে দেওয়া হয়।

আর সেখানেই তৈরি হয়েছে নতুন প্রশ্ন, এত বড় ঘটনা ঘটল, পুলিশ আটকও করল, কিন্তু অভিযোগ না থাকায় শেষ পর্যন্ত কেন ছেড়ে দেওয়া হল তিন যুবককে?

স্থানীয়দের একাংশের অবশ্য দাবি, বুধবারের ঘটনা আচমকা কোনও বিস্ফোরণ নয়। তাঁদের কথায়, দীর্ঘদিনের ক্ষোভ জমে ছিল। তৃণমূল আমলে ওই যুবকদের উপর অত্যাচার হয়েছিল বলেও দাবি স্থানীয়দের। সেই পুরনো রাগ, ক্ষোভ এবং জমে থাকা অভিমানই বুধবারের ঘটনায় প্রকাশ্যে এসেছে বলে মনে করছেন তাঁরা।

এক স্থানীয় বাসিন্দার কথায়, “কালকে মোবাইলে প্রথমে বিষয়টি দেখতে পাই। ওদের উপর অত্যাচার করা হয়েছে তৃণমূল আমলে। রাগ ছিল। অনেকেরই রাগ ছিল। সেটারই বহিঃপ্রকাশ ঘটেছে বলে অনুমান। ওরা দোষ করেছে কি না, সেটা পুলিশ বা আইন বলবে।”

ঘটনার আর একটি দিক নিয়েও এলাকায় চর্চা শুরু হয়েছে। স্থানীয়দের দাবি, যে অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) দাপট একসময় গোটা এলাকায় চর্চার বিষয় ছিল, তাঁকেই এদিন কার্যত অন্য ভূমিকায় দেখা গিয়েছে। তাঁকে ক্ষমা চাইতেও দেখা যায় বলে দাবি তাঁদের। পরে পুলিশি নিরাপত্তায় এলাকা ছাড়েন অনুব্রত।

তবে এই ঘটনায় তিন যুবক এখন স্থানীয়দের একাংশের কাছে যেন প্রতিবাদের মুখ হয়ে উঠেছেন। যদিও তাঁরা সত্যিই আইন ভেঙেছেন কি না, তাঁদের বিরুদ্ধে কোনও নির্দিষ্ট অভিযোগ রয়েছে কি না, তার উত্তর এখন পুলিশের পরবর্তী পদক্ষেপেই মিলবে।

এক রাতের ঘটনায় তাই একসঙ্গে উঠে আসছে একাধিক প্রশ্ন, এত ক্ষোভ জমেছিল কোথায়? কেন বিস্ফোরণ ঘটল বুধবার রাতে? আর অভিযোগ না থাকায় তিন যুবককে ছেড়ে দেওয়ার পিছনে আইনি প্রক্রিয়াটাই বা কী?

ঘটনার অভিঘাত এখনও কাটেনি। বরং অনুব্রতকে (Anubrata Mondal) ঘিরে বুধবার রাতের সেই ছবি যত ছড়াচ্ছে, ততই বাড়ছে রাজনৈতিক পালাবদল আর স্থানীয় ক্ষোভের আলোচনা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন