28.4 C
Kolkata
Wednesday, September 30, 2026
spot_img

পড়ুয়াদের খাবারের টাকায় গরমিল! ৩.৭১ লক্ষ ফেরতের নির্দেশ অমান্য প্রধান শিক্ষকের!

Aaj India Desk, উত্তর ২৪ পরগনা : দেগঙ্গার চৌরাশি হাইস্কুলে মিড ডে মিলের (Mid Day Meal Scam) খরচের হিসাব নিয়ে বড়সড় গরমিলের অভিযোগ। প্রশাসন সূত্রে খবর, ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত হিসাব ও সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন খতিয়ে দেখে ৩ লক্ষ ৭১ হাজার ৪৬৪ টাকার ফারাক পাওয়া গিয়েছে। ওই টাকা মিড ডে মিলের অ্যাকাউন্টে ফেরত দেওয়ার জন্য স্কুলের প্রধান শিক্ষক সাহারিয়া ইসলামকে নির্দেশ দিয়েছেন দেগঙ্গার বিডিও। অভিযোগ, নির্দেশের প্রায় এক মাস পরেও টাকা জমা পড়েনি।

তদন্তে উঠে এল টাকার ফারাক

চৌরাশি হাইস্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিড ডে মিলের (Mid Day Meal Scam) হিসাব নিয়ে আগে থেকেই অভিযোগ ছিল। বিষয়টি নিয়ে অভিভাবকদের একাংশ একাধিকবার স্কুলে বিক্ষোভও দেখান। অভিযোগ পৌঁছয় শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর দপ্তরেও। এরপর শিক্ষাদপ্তরের তরফে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত মিড ডে মিলের খরচের হিসাব এবং সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন মিলিয়ে দেখা হয়। প্রশাসন সূত্রে দাবি, সেই যাচাইয়েই ৩ লক্ষ ৭১ হাজার ৪৬৪ টাকার হিসাবের ফারাক ধরা পড়ে।

টাকা ফেরতের নির্দেশ বিডিওর

তদন্তে পাওয়া অসঙ্গতির ভিত্তিতে গরমিলের টাকা মিড ডে মিলের অ্যাকাউন্টে ফেরত দেওয়ার নির্দেশ দিয়ে প্রধান শিক্ষককে চিঠি দেন দেগঙ্গার বিডিও। কিন্তু অভিযোগ, নির্দেশ জারির পর প্রায় এক মাস পেরিয়ে গেলেও সেই টাকা জমা পড়েনি। (Mid Day Meal Scam)

জেলা প্রশাসনের এক কর্তার বক্তব্য, হিসাবের অসঙ্গতির ভিত্তিতেই টাকা ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বিষয়টি নিয়ে বিভাগীয় তদন্তও চলছে। তদন্ত শেষ হওয়ার পর নিয়ম মেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।

নিয়মিত স্কুলে আসা নিয়েও অভিযোগ

শুধু মিড ডে মিলের হিসাব নয়, প্রধান শিক্ষকের বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে বলে দাবি। নিয়মিত স্কুলে না আসার অভিযোগ নিয়েও অভিভাবকদের একাংশ সরব হয়েছিলেন। পাশাপাশি মিড ডে মিলের হিসাব নিয়ে প্রশ্ন তুলে একাধিকবার স্কুলে বিক্ষোভের ঘটনাও ঘটে। অভিযোগগুলির বিষয়ে প্রধান শিক্ষক সাহারিয়া ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন