32.9 C
Kolkata
Tuesday, September 29, 2026
spot_img

পড়ুয়াদের মোবাইল ব্যবহারে ‘ঘোরতর বিরোধী’ মুখ্যমন্ত্রী! কী ভাবছেন তিনি?

Aaj India Desk, হাওড়া: পড়ুয়াদের স্কুলে মোবাইল ফোন (Mobile Phone) ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মঙ্গলবার হাওড়ার ব্যাঁটরার একটি স্কুলে অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি জানান, স্কুলে ছাত্রছাত্রীদের মোবাইল ব্যবহারের বিষয়টি নিয়ে তিনি চিন্তিত। এই ব্যবহার নিয়ন্ত্রণ করা যায় কি না, তা নিয়ে ভাবনাচিন্তা চলছে বলেও জানান মুখ্যমন্ত্রী।

শুভেন্দু অধিকারী বলেন, স্কুলে ছাত্রছাত্রীদের হাতে মোবাইল ফোন দেওয়ার তিনি ঘোরতর বিরোধী। তাঁর কথায়, এখনও চার মাস সময় রয়েছে। এই সময়ের মধ্যে শিক্ষা সংক্রান্ত কাজে ব্যবহার করা যায় এমন ট্যাব দেওয়ার বিষয়টি নিয়ে ভাবা হচ্ছে। তাঁর দাবি, এর জন্য খুব বেশি অর্থের প্রয়োজন হবে না। আগের সরকারের সময় জানুয়ারি মাসে মোবাইল ফোনের জন্য টাকা দেওয়া হত বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি, তাঁর সরকারের আমলে সমস্ত পড়ুয়াকে সমানভাবে সুযোগ দেওয়া হয় বলেও জানান মুখ্যমন্ত্রী।

এদিন ‘সারথী’ প্রকল্প নিয়েও বিস্তারিত কথা বলেন শুভেন্দু অধিকারী। তিনি জানান, আগে যে কর্মসূচি ‘সবুজ সাথী’ নামে চলত, সেটিকেই নতুন নাম ও নতুন লোগোর মাধ্যমে আরও উন্নত করে চালু করা হচ্ছে। পুরনো সরকারি প্রকল্প বন্ধ হয়ে যাবে কি না, তা নিয়ে অনেকের প্রশ্ন ছিল। মুখ্যমন্ত্রীর বক্তব্য, কোনও প্রকল্প কোনও রাজনৈতিক দল বা ব্যক্তির অর্থে চলে না, সরকারি অর্থেই চলে। তাই পুরনো প্রকল্প বন্ধ না করে তার প্রয়োজন অনুযায়ী সংশোধন এবং মানোন্নয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

‘সবুজ সাথী’ প্রকল্পের সাইকেলকেই এবার ‘সারথী’ নামে বিতরণ করা হচ্ছে। মুখ্যমন্ত্রী জানান, আগে মূলত এসসি ও এসটি বিভাগের ছাত্রছাত্রীরা এই সাইকেল পেতেন। এবার সাইকেলের গুণগত মান আরও উন্নত করা হয়েছে। তিন স্তরের ব্যবস্থার মাধ্যমে সাইকেলকে আরও টেকসই করার চেষ্টা করা হয়েছে।

রাস্তার নিরাপত্তার বিষয়টিও সাইকেল তৈরির ক্ষেত্রে গুরুত্ব পেয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। খারাপ বা অসমান রাস্তাতেও যাতে সাইকেল সহজে ব্যবহার করা যায়, সেই অনুযায়ী টায়ার-সহ বিভিন্ন অংশে পরিবর্তন আনা হয়েছে। তাঁর দাবি, পুরনো প্রকল্পের ধারাবাহিকতা বজায় রেখেই এবার আরও উন্নত মানের সাইকেল পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হচ্ছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন