31.7 C
Kolkata
Monday, September 28, 2026
spot_img

নির্বাচনের আগে নন্দীগ্রামে উত্তাপ! কংগ্রেসের প্রচারের গাড়িতে ইটের বৃষ্টি! অভিযোগ অস্বীকার বিজেপির!

Aaj India Desk, পূর্ব মেদিনীপুর : ৬ অক্টোবরের নন্দীগ্রাম উপনির্বাচনের (Nandigram Bypoll) আগে ফের উত্তেজনা। নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের ইন্দিরামোড় এলাকায় কংগ্রেসের প্রচার ট্যাবলোয় হামলার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। কংগ্রেসের দাবি, ইট ও লাঠি দিয়ে হামলা চালিয়ে গাড়ির কাচ এবং দরজা ভাঙচুর করা হয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করে বিজেপির দাবি, ঘটনার সঙ্গে তাদের কোনও কর্মী জড়িত নন।

ইন্দিরামোড়ে ট্যাবলোয় হামলার অভিযোগ

৬ অক্টোবর নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন (Nandigram Bypoll)। তার আগে সোমবার প্রচারে যাওয়ার পথে ইন্দিরামোড় এলাকায় কংগ্রেসের একটি প্রচার ট্যাবলোয় হামলা হয়েছে বলে অভিযোগ। কংগ্রেসের দাবি, আচমকাই কয়েকজন এসে প্রথমে গাড়ি লক্ষ্য করে ইট ছোড়ে। পরে ভারী বস্তু এবং লাঠি দিয়ে হামলা চালানো হয়। এতে ট্যাবলোর কাচ ভেঙে যায় এবং দরজাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ।

চালক ও কর্মীকে মারধরের অভিযোগ

কংগ্রেসের দাবি, হামলার পর গাড়িতে থাকা চালক-সহ অন্যরা বাইরে বেরিয়ে আসেন। তাঁদের মধ্যে কয়েকজনকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ করেছে দলটি। মিলন প্রধানের চিফ ইলেকশন এজেন্ট সুব্রত মহাপাত্রের অভিযোগ, প্রায় ২৫ জনের একটি দল হামলা চালায়। তাঁর দাবি, গাড়ি ভাঙচুরের পাশাপাশি চালক এবং দলের এক নেতাকেও মারধর করা হয়েছে।

ঘটনার পিছনে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা রয়েছে বলে দাবি করেছেন সুব্রত মহাপাত্র। তাঁর অভিযোগ, বিজেপি ‘পরাজয়ের আতঙ্কে’ এমন ঘটনা ঘটিয়েছে। কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে ‘ভূমিপুত্র’ বলেও প্রচারের প্রসঙ্গ তুলে ধরেন তিনি।

‘জনরোষে’র দাবি বিজেপির

অভিযোগ সরাসরি খারিজ করেছেন বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ-সভাপতি প্রলয় পাল। তাঁর দাবি, বিজেপির কোনও কর্মী এই ঘটনায় জড়িত নন।প্রলয়ের বক্তব্য, সারা বছর মানুষের সঙ্গে যোগাযোগ না রাখার কারণেই স্থানীয় মানুষের ক্ষোভ থেকে এমন ঘটনা ঘটতে পারে। তাঁর কথায়, বিরোধী দলকে ‘পথের লড়াই’ করতে হবে এবং সেই লড়াইয়ে মামলা বা গ্রেফতারের মুখোমুখি হওয়ার প্রসঙ্গও তিনি তোলেন।(Nandigram Bypoll)

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে প্রার্থীকে ঘিরে আইনি টানাপোড়েনের পাশাপাশি এবার প্রচার গাড়িতে হামলার অভিযোগ ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হল। ভোটের দিন যত এগোচ্ছে, নন্দীগ্রামের রাজনৈতিক পরিস্থিতি এবং প্রচারপর্বের নিরাপত্তা নিয়ে নজরও বাড়ছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন