32 C
Kolkata
Monday, September 21, 2026
spot_img

হুইলচেয়ারের স্মৃতি ফিরিয়ে পুরোনো ছোঁয়ায় ‘ফুটবলার’-এর প্রতীক প্রকাশ করলেন মমতা!

কলকাতা: রাজনীতির ময়দানে আবারও ‘ফুটবল’! ২০২১ সালের নন্দীগ্রাম বিধানসভা নির্বাচনে মমতা বন্দোপাধ্যায়ের (Mamata Banerjee) হুইলচেয়ারে বসে ফুটবল হাতে প্রচারের সেই বহুচর্চিত ছবি যেন ফের ফিরে এল নতুন রাজনৈতিক মোড়ে। এবার নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনের আগে নির্বাচন কমিশনের স্বীকৃত নতুন প্রতীক ‘ফুটবলার’ প্রকাশ করল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) শিবির।

নির্বাচন কমিশনের অন্তর্বর্তী নির্দেশে ‘জোড়া ফুল’ প্রতীক ও পুরনো দলের নাম স্থগিত হওয়ার পর নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করেছে ‘মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’। নীল পটভূমির ওপর সাদা অক্ষরে দলের নতুন নাম, আর মাঝখানে জাতীয় পতাকার গেরুয়া, সাদা ও সবুজ রঙে ফুটবলার প্রতীক। নতুন লোগো ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা।

প্রতীক-যুদ্ধের পর নতুন ইনিংস

দলীয় সূত্রের দাবি, কমিশনে পাঠানো একাধিক প্রস্তাবিত নামের মধ্যে ‘মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ অনুমোদন পেয়েছে। প্রতীক হিসেবে ব্যাট ও ফুটবলার, দুটি বিকল্প থাকলেও শেষ পর্যন্ত সিলমোহর পড়েছে ফুটবলারের ওপর।

৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচন। তার পরেই কলকাতা পুরসভা-সহ একাধিক পুরনির্বাচন। ফলে নতুন প্রতীককে ঘরে ঘরে পৌঁছে দেওয়াই এখন দলের প্রধান লক্ষ্য। ইতিমধ্যেই নেতা, সাংসদ ও বিধায়কদের সমাজমাধ্যমে নতুন লোগো প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে।

বড় প্রশ্ন: মানুষ কি চিনবে ‘ফুটবলার’?

রাজনৈতিক মহলের নজর এখন একটাই প্রশ্নে, বহু বছরের পরিচিত ‘জোড়া ফুল’-এর বদলে নতুন ‘ফুটবলার’ প্রতীক কত দ্রুত ভোটারদের মনে জায়গা করে নিতে পারবে? নন্দীগ্রামের আবেগ আর ফুটবলের প্রতীক, এই সমীকরণ ভোটের বাক্সে কতটা প্রভাব ফেলবে, তার উত্তর মিলবে উপনির্বাচনের ফলেই।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন