27 C
Kolkata
Sunday, September 13, 2026
spot_img

“তৃণমূল দলটা চিরতরে উঠে যাক”—কমিশনের ফয়সালার আগেই কটাক্ষ দিলীপের!

Aaj India Desk, কলকাতা : তৃণমূল কংগ্রেসের ‘জোড়াফুল’ (TMC Symbol) প্রতীক কার দখলে থাকবে, তা নিয়ে শনিবার দিল্লিতে নির্বাচন কমিশনে চলছে গুরুত্বপূর্ণ শুনানি। ঋতব্রত শিবিরের পর বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়পন্থীদের সঙ্গে কমিশনের বৈঠক চলছে। এই আবহেই তৃণমূলকে নিশানা করলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর দাবি, তৃণমূলের রাজনীতির কারণে পশ্চিমবঙ্গের ‘অনেক সর্বনাশ’ হয়েছে।

কী বললেন দিলীপ ঘোষ ?

দিলীপ ঘোষ বলেন, “দেখা গেল কেউ প্রতীক (TMC Symbol) পেল না। আমরা চাই যে এই দলটা চিরতরে উঠে যাক। অনেক সর্বনাশ হয়েছে পশ্চিমবাংলার। রাজনীতিটাকে কলুষিত করেছে তৃণমূল কংগ্রেস।”

তৃণমূলের বর্তমান অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর কথায়, “তৃণমূল কোথায়, সেটাই তো বোঝা যাচ্ছে না।” কুণাল ঘোষের বক্তব্যের প্রসঙ্গ তুলে দিলীপ বলেন, তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে, মমতা যতদিন থাকবেন, তাঁকে দেখলেই বোঝা যাবে একসময় ‘তৃণমূল কংগ্রেস’ নামে একটি দল ছিল।

কমিশনে প্রথমে ঋতব্রত শিবির

শনিবার নির্বাচন কমিশনের শুনানিতে প্রথমে হাজির হয় ঋতব্রত শিবির। ‘আসল’ তৃণমূলের তরফে ঋতব্রত-সহ অরূপ রায়, চন্দ্রিমা ভট্টাচার্য, আখরুজ্জামান এবং আইনজীবী আমন ঝাঁ কমিশনের দফতরে যান। প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট ধরে চলে তাঁদের বৈঠক। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঋতব্রত জানান, কমিশনের তরফে যে সমস্ত প্রশ্ন করা হয়েছিল, তার জবাব তাঁরা দিয়েছেন। চাওয়া নথিপত্রও জমা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

ঋতব্রত শিবিরের দাবি, কমিশনের সঙ্গে বৈঠক নিয়ে তাঁরা সন্তুষ্ট। এমনকি ‘জোড়াফুল’ প্রতীক (TMC Symbol) পাওয়ার ব্যাপারেও তাঁরা একপ্রকার নিশ্চিত বলে জানান। শুনানি শেষে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন ঋতব্রত।

এবার মমতাপন্থীদের পালা

ঋতব্রত শিবিরের শুনানি শেষ হওয়ার পর বর্তমানে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়পন্থী শিবির। ফলে শনিবারের শুনানির দিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের।

তৃণমূলের দলীয় পরিচয়, সাংগঠনিক নিয়ন্ত্রণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ‘জোড়াফুল’ প্রতীক শেষ পর্যন্ত কোন শিবিরের হাতে থাকবে, কমিশনের সিদ্ধান্তেই তার নিষ্পত্তি হতে পারে। কিন্তু তার আগেই দিলীপের এমন মন্তব্য ফের রাজনৈতিক উত্তাপ বাড়ানোর জন্য যথেষ্ট। এবার শেষ পর্যন্ত তৃনমূলের ভবিষ্যৎ কী হয় সেটাই দেখার।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন