29 C
Kolkata
Friday, September 11, 2026
spot_img

সুমিত রায় গ্রেফতার হতেই অভিষেককে খোঁচা, লং আইল্যান্ডের ভিলা নিয়ে কী বললেন মদন?

Aaj India Desk, কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)-র বিদেশ সফর ঘিরে এবার নতুন করে রাজনৈতিক চর্চা শুরু। চোখের চিকিৎসার কারণে বর্তমানে বিদেশে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক (Abhishek Banerjee)। এর মধ্যেই তাঁর আপ্ত সহায়ক সুমিত রায় (Sumit Roy)-কে গ্রেফতার করেছে CID। একই সময়ে ঘটে যাওয়া এই দুই ঘটনাকে সামনে রেখেই প্রশ্ন তুলেছেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitar)। তাঁর বক্তব্য, বিষয়টি শুধুই সময়ের সমাপতন কি না, তা খতিয়ে দেখা দরকার।

অভিষেকের থাকা নিয়েও প্রশ্ন

সুমিত রায়ের গ্রেফতারির প্রসঙ্গ টেনে এবার অভিষেকের বিদেশে থাকার ব্যবস্থা নিয়েও সরব হয়েছেন মদন। তাঁর প্রশ্ন, সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে হিসেবে পরিচিত অভিষেক কীভাবে আমেরিকার অত্যন্ত খরচবহুল এলাকায় কয়েক সপ্তাহের জন্য ভিলা ভাড়া নিয়ে থাকছেন?

মদনের দাবি, লং আইল্যান্ড ও নিউ জার্সির এলাকা মূলত অত্যন্ত বিত্তশালী মানুষের বসবাসের জন্য পরিচিত। এমন জায়গায় অভিষেকের থাকার বিষয়টি নিয়ে প্রশাসনের অনুসন্ধান করা উচিত বলে মন্তব্য করেছেন তিনি। ঠিক কত খরচে ওই ভিলা নেওয়া হয়েছে এবং তার অর্থের উৎস কী, সেই বিষয়েও নজর দেওয়ার ইঙ্গিত দিয়েছেন বিধায়ক।

সুমিতের গ্রেফতারি নিয়ে জল্পনা

মদনের বক্তব্য অনুযায়ী, অভিষেক দেশে থাকাকালীনও সুমিত রায়কে খুঁজে বের করার চেষ্টা এবং তাঁকে গ্রেফতারের উদ্যোগ চলছিল। কিন্তু অভিষেক বিদেশে যাওয়ার পরই শেষ পর্যন্ত সুমিতকে CID গ্রেফতার করেছে। ঘটনাগুলির সময়কাল পাশাপাশি রেখে দেখলে প্রশ্ন তৈরি হওয়া স্বাভাবিক বলেই দাবি তাঁর।

এখানেই থামেননি কামারহাটির বিধায়ক। বাংলার সাম্প্রতিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে অভিষেককে কটাক্ষও করেছেন তিনি। তাঁর বক্তব্য, রাজ্যে সাধারণ মানুষ যখন বিভিন্ন সমস্যার মুখোমুখি হচ্ছেন, সেই সময়ে অভিষেক বিদেশে গিয়ে অবস্থান করছেন।

এর আগে চাটার্ড বিমান ব্যবহার নিয়েও অভিষেককে আক্রমণ করেছিলেন মদন মিত্র। পাশাপাশি কালীঘাট তৃণমূল থেকে ঋত তৃণমূলে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করেও অভিষেকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছিলেন তিনি। এবার সুমিত রায়ের গ্রেফতারির সঙ্গে অভিষেকের বিদেশযাত্রার সময়কাল এবং লং আইল্যান্ডের ভিলা দুই বিষয়কে সামনে এনে ফের সরব হলেন এই তৃণমূল বিধায়ক।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন