32 C
Kolkata
Thursday, September 10, 2026
spot_img

গ্ৰেফতার সুমিত রায়? রক্ষাকবচ বাতিল হতেই কালীঘাটের বাড়ি ঘিরে ফেলল CID-STF

কলকাতা: দীর্ঘদিনের চোর-পুলিশের খেলা শেষ! ‘বসের’ বাড়ি থেকেই গ্রেফতার সুমিত রায় (Sumit Roy), এবার কি খুলবে আরও রহস্যের জট? একবার তালা ভেঙে তল্লাশি, কিন্তু হদিশ মেলেনি! এরপর নজরদারি, নোটিস, টানা জিজ্ঞাসাবাদ, তবুও অধরা ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়। অবশেষে বৃহস্পতিবার সকালে ফের কালীঘাটে অভিষেকের বাড়িতে হানা দেয় CID। তদন্তকারীদের কাছে খবর ছিল, ওই বাড়িতেই গা-ঢাকা দিয়ে রয়েছেন সুমিত। দীর্ঘক্ষণ ডাকাডাকির পর শেষ পর্যন্ত বাড়ির ভিতরে ঢোকার সুযোগ পান তদন্তকারীরা। আর সেখান থেকেই গ্রেফতার সুমিত রায়!

জানা গিয়েছে, সুমিতের (Sumit Roy) গতিবিধির উপর নজর রাখতে কালীঘাটে অভিষেকের বাড়ির আশপাশে ছদ্মবেশে ঘোরাফেরা করছিল পুলিশ। সুপ্রিম কোর্টে আইনি রক্ষাকবচ সরে যেতেই যেন আর দেরি নয়! সরাসরি অ্যাকশন!

এরপর সুমিতকে নিয়ে যাওয়া হয় ভবানী ভবনে। শুক্রবার তাঁকে মেদিনীপুর আদালতে পেশ করা হতে পারে বলে জানা গিয়েছে। কিন্তু এই গ্রেফতারির নেপথ্যের গল্পও কম চমকপ্রদ নয়। দীর্ঘদিন ধরেই সুমিতকে (Sumit Roy) ঘিরে চলছিল কার্যত ‘চোর-পুলিশের খেলা’। তাঁর খোঁজে নোটিস জারি হয়েছিল। তারপর আচমকাই CID দফতরে হাজিরা দেন সুমিত। টানা ১১ দিন চলে জিজ্ঞাসাবাদ। কিন্তু সুপ্রিম কোর্টের রক্ষাকবচের কারণে এতদিন আটকে ছিল গ্রেফতারি।

অবশেষে সেই রক্ষাকবচ সরে গেল। আর তারপরই ‘বসের’ বাড়ি থেকে গ্রেফতার ‘শাগরেদ’! এদিকে বিধানসভায় দাঁড়িয়ে সুমিতের গ্রেফতারি নিয়ে তীব্র আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি তাঁকে “তোলাবাজ ভাইপোর এক নম্বর কালেক্টর” বলে কটাক্ষ করেন।

এখন প্রশ্ন একটাই, সুমিত রায়ের গ্রেফতারির পর তদন্ত কোন দিকে মোড় নেয়? শাসকদলের দাবি সুমিতকে জেরা করলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আরও তথ্য সামনে আসতে পারে। যদিও এই দাবি রাজনৈতিক অভিযোগ হিসেবেই রয়েছে। কালীঘাট থেকে ভবানী ভবন, সুমিতের গ্রেফতারির পর এখন নজর মেদিনীপুর আদালতের দিকে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন