31 C
Kolkata
Wednesday, September 9, 2026
spot_img

২৫০০ টাকায় সুন্দরবন ভ্রমণ! ইলিশ উৎসব প্যাকেজের নেপথ্যে লুকিয়ে ‘বিষ’ বিপদ?

দক্ষিণ ২৪ পরগণা: ইলিশ উৎসব ঘিরে সুন্দরবনে পর্যটকদের টানতে শুরু হয়েছে ট্যুর অপারেটরদের মধ্যে রীতিমতো প্রতিযোগিতা (Sundarban package tour)। কেউ দিচ্ছেন দু’দিনের প্যাকেজ ২৫০০ টাকায়, কেউ আবার একই ধরনের প্যাকেজ সাজাচ্ছেন ৩০০০ টাকায়। কিন্তু এই সস্তার প্যাকেজই কি শেষ পর্যন্ত পর্যটকদের জন্য বিপদ ডেকে আনছে?

অভিযোগ, খরচ কমাতে গিয়ে কোথাও কোথাও খাবারের মানের সঙ্গে আপস করা হচ্ছে। আর তারই জেরে চলতি মরশুমে খাবারে বিষক্রিয়ায় বেশ কয়েকজন পর্যটক অসুস্থ হয়ে পড়েছেন। পুলিশের সূত্রে খবর, এখনও পর্যন্ত এমন ১৫–২০টি ঘটনার কথা জানতে পেরেছে গোসাবা থানার পুলিশ। অন্যান্য বছরের তুলনায় এবার এই ধরনের ঘটনা বেশি বলেও জানা গিয়েছে।

বিষয়টি সামনে আসতেই নড়েচড়ে বসেছে প্রশাসন। সোমবার বোট মালিক ও ট্যুর অপারেটরদের সঙ্গে বৈঠকে বসে পুলিশ, বনবিভাগ এবং প্রশাসনের আধিকারিকরা। বৈঠকে স্পষ্ট বার্তা, পর্যটক টানতে গিয়ে খাবারের মানের সঙ্গে কোনওভাবেই আপস করা যাবে না (Sundarban package tour)।

কারণ, সুন্দরবনে কয়েক দিনের আনন্দের সফর যদি শেষ হয় অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে, তাহলে শুধু পর্যটকের ভোগান্তিই নয়, ধাক্কা খেতে পারে গোটা পর্যটন শিল্প (Sundarban package tour)।

আর এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ। একজন পর্যটকের খারাপ অভিজ্ঞতা মুহূর্তে ছড়িয়ে পড়তে পারে হাজার হাজার মানুষের কাছে। ফলে একটি ঘটনা থেকেই সুন্দরবনের পর্যটন ব্যবসার উপর তৈরি হতে পারে বড় নেতিবাচক প্রভাব।

তাই বোট মালিক এবং ট্যুর অপারেটরদের বিশেষভাবে সতর্ক করেছে পুলিশ। বোটে নির্দেশনামা টাঙানোর পরামর্শও দেওয়া হয়েছে। কোনও পর্যটকের চিংড়ি, কাঁকড়া বা অন্য কোনও খাবারে অ্যালার্জি থাকলে তা যেন আগে থেকেই ট্যুর অপারেটরকে জানানো হয়। নিজের শরীর বুঝে খাওয়াদাওয়া করার পরামর্শও দেওয়া হয়েছে। পাশাপাশি বোটে মদ্যপান নিষিদ্ধ বলেও জানানো হয়েছে।

প্রশ্ন উঠছে, এত কম দামে কীভাবে দেওয়া হচ্ছে সুন্দরবনের ট্যুর প্যাকেজ?

২৫০০-৩০০০ টাকার প্যাকেজে নৌকা, থাকা, খাওয়া—সব সামলাতে গিয়ে অপারেটরদের খরচের সঙ্গে টানাটানি হচ্ছে বলেই অভিযোগ। আর সেই জায়গাতেই খাবারের মান নিয়ে আপসের অভিযোগ সামনে এসেছে।

সামনেই দুর্গাপুজো। উৎসবের ছুটিতে সুন্দরবনে পর্যটকের ঢল নামার সম্ভাবনা। তার আগে প্রশাসনের এই সতর্কবার্তা তাই যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কারণ সুন্দরবনে বেড়াতে (Sundarban package tour) গিয়ে কেউ যদি বাঘ দেখতে না পেলেও অসুস্থ হয়ে পড়েন, তাহলে সেই সফরের স্মৃতি যে একেবারেই সুখকর হবে না!

তাই পর্যটকদের জন্যও বার্তা স্পষ্ট, সস্তার প্যাকেজ দেখেই বুকিং নয়। ভ্রমণের আনন্দের সঙ্গে খাবারের নিরাপত্তাটাও আগে নিশ্চিত করুন। কারণ সুন্দরবনের জঙ্গলে বিপদ কোথায় লুকিয়ে আছে, তা বোঝা কঠিন! কিন্তু অন্তত খাবারের প্লেটে যেন বিপদ লুকিয়ে না থাকে!

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন