32 C
Kolkata
Wednesday, September 9, 2026
spot_img

বন্দে মাতরমের পর গেরুয়া সম্মান যাত্রা! উত্তাপের আঁচে ফের বন্ধ যাদবপুরের গেট!

Aaj India Desk, কলকাতা : ‘দশ হাজার কণ্ঠে বন্দে মাতরম’-এর পর ফের যাদবপুরে রাজনৈতিক কর্মসূচি। বুধবার বিকেল ৩টে থেকে গোলপার্কে শুরু হবে ‘গেরুয়া সম্মান যাত্রা’। সাধারণ মানুষের সঙ্গে মিছিলে পা মেলাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। গোলপার্ক থেকে ঢাকুরিয়া হয়ে মিছিল পৌঁছবে যাদবপুরের ৮বি বাসস্ট্যান্ডে। কর্মসূচিকে ঘিরে রাজা সুবোধচন্দ্র মল্লিক রোডে সাময়িক ভাবে যান চলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আসল উদ্বেগ যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ঘিরেই। (Jadavpur Political Rally)

কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি অনুযায়ী, বিকেল ৪টে থেকে বিশ্ববিদ্যালয়ের ২, ৩, ৪ ও ৫ নম্বর গেট বন্ধ থাকবে। পড়ুয়া, শিক্ষক ও শিক্ষাকর্মীদের ওই সময়ের পর ১ নম্বর গেট ব্যবহার করতে বলা হয়েছে। প্রথম বিজ্ঞপ্তিতে গেট বন্ধের কারণ স্পষ্ট করা না হলেও পরে বিশ্ববিদ্যালয় সূত্রে জানানো হয়েছে, রাজা সুবোধচন্দ্র মল্লিক রোডে যান চলাচল নিয়ন্ত্রণের কারণেই ওই দিকের গেটগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত। (Jadavpur Political Rally)

‘গেরুয়া সম্মান যাত্রা’র আগে গত ২৮ আগস্ট রাখি পূর্ণিমায় যাদবপুরে হয়েছিল ‘দশ হাজার কণ্ঠে বন্দে মাতরম’ কর্মসূচি। সেখানেও উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী এবং বিশ্ববিদ্যালয়ের একাধিক গেট বন্ধ রাখা হয়েছিল। তারও আগে আগস্টে জিবি মিটিংকে কেন্দ্র করে বাম ছাত্র সংগঠন ও এবিভিপির সংঘর্ষে উত্তপ্ত হয়েছিল ক্যাম্পাস। সেই ঘটনার পর একাধিক রাজনৈতিক কর্মসূচি ঘিরে যাদবপুরে উত্তেজনার আবহ তৈরি হয়েছে। (Jadavpur Political Rally)

ফলে আজকের কর্মসূচিতেও সেই একই উত্তাপের আঁচ পেয়েই তড়িঘড়ি বন্ধ হয়েছে বিশ্ববিদ্যালয়ের গেট। মিছিল শান্তিপূর্ণভাবে শেষ করা এবং একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পঠনপাঠন ও যাতায়াত বজায় রাখাই এখন প্রশাসনের সামনে বড় বিষয়। দিনের শেষে যাদবপুরে রাজনৈতিক কর্মসূচি এবং ক্যাম্পাস পরিস্থিতি কোন দিকে যায়, সেদিকেই নজর থাকবে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন