32 C
Kolkata
Wednesday, September 9, 2026
spot_img

অনুদান ফিরিয়ে বিদ্যুৎ বিলেই স্বস্তি! বড় পুজোগুলির সিদ্ধান্তের নেপথ্যে কী ?

Aaj India Desk, কলকাতা : কলকাতার একাধিক বড় বাজেটের দুর্গাপুজো কমিটি রাজ্য সরকারের আর্থিক অনুদান (West Bengal Puja Grant) না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। টালা প্রত্যয়, সিংহি পার্ক, অবসর সর্বজনীন, হিন্দুস্তান পার্ক, দেশপ্রিয় পার্ক-সহ একাধিক বড় বাজেটের পুজো কমিটিগুলি স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা সরকারের অনুদান নেবে না। একইসঙ্গে পুজোর বিদ্যুৎ বিলে ১০০ শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্তের জন্য সরকারকে ধন্যবাদ জানিয়েছে তারা। ফলে বড় পুজোর ক্ষেত্রে সরকারি অনুদান প্রত্যাখ্যান করলেও সরকারি সুবিধা গ্রহণ নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক।

অনুদান নয়, স্বনির্ভরতার বার্তা

বড় বাজেটের পুজোগুলির এই সিদ্ধান্তের পিছনে রয়েছে সরকারের আবেদন। কয়েকদিন আগেই শুভেন্দু অধিকারী আর্থিকভাবে স্বনির্ভর এবং বড় পরিসরে পুজো আয়োজন করতে সক্ষম কমিটিগুলিকে সরকারি অনুদান (West Bengal Puja Grant) না নেওয়ার আবেদন জানিয়েছিলেন। সেই আবেদনে সাড়া দিয়েই একের পর এক পরিচিত পুজো কমিটিগুলি গতকাল থেকে অনুদান না নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে।

১ লক্ষ টাকা বনাম বিদ্যুৎ বিলের সাশ্রয়

তবে সরকারি অনুদান (West Bengal Puja Grant) না নিলেও বড় পুজোগুলি বিদ্যুৎ বিলে ১০০ শতাংশ ছাড়ের সুবিধা পাবে। অর্থাৎ, একটি পুজো কমিটি সরাসরি ১ লক্ষ টাকার আর্থিক অনুদান গ্রহণ না করলেও, বিদ্যুৎ বিল মকুবের ফলে তাদের প্রকৃত আর্থিক সাশ্রয় কত হচ্ছে সেই প্রশ্নটিই এখন সামনে আসছে। বিশেষ করে বড় বাজেটের পুজোগুলির ক্ষেত্রে আলোকসজ্জা, মণ্ডপ এবং অন্যান্য ব্যবস্থাপনায় বিদ্যুতের ব্যবহার উল্লেখযোগ্য। ফলে বিদ্যুৎ বিলের পরিমাণ এবং ছাড়ের আর্থিক মূল্য জানলে অনুদান প্রত্যাখ্যানের সিদ্ধান্তের প্রকৃত অর্থনৈতিক প্রভাব আরও স্পষ্ট হবে বলে মনে করছেন সাধারণ মানুষ।

পুজো কমিটিগুলো এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করতেই জনসাধারণের তরফে বাড়ছে প্রশ্ন। বড় পুজোগুলি কি শুধুমাত্র স্বনির্ভরতার বার্তা দিতে অনুদান প্রত্যাখ্যান করছে নাকি বিদ্যুৎ বিলে বড় অঙ্কের সাশ্রয়ের কারণে অনুদানের আর প্রয়োজন থাকছে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। যদিও এই বিষয়ে পূজা কমিটিগুলো কোনো বিস্তারিত ব্যাখ্যা দেয়নি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন