26 C
Kolkata
Wednesday, February 11, 2026
spot_img

মার্চেই শুরুতেই ঘোষণা : বাংলার বিধানসভা নির্বাচনের দিনক্ষণ নিয়ে নতুন তথ্য কমিশনের

স্নেহা পাল, কলকাতা : ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি জোরদার করেছে নির্বাচন কমিশন। খুব তাড়াতাড়িই পশ্চিমবঙ্গে নির্বাচনী সূচি (Election date) ঘোষণা করা হবে বলে মনে করছে কমিশন।

মঙ্গলবার নির্বাচন কমিশনের (Election Commission) ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকে বসেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ কুমার আগরওয়াল। বৈঠকে ভোটের লজিস্টিক পরিকল্পনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

নির্বাচন কমিশন (Election Commission) অনুযায়ী, আগামী ২ মার্চ ভোটের দিনক্ষণ ঘোষণা হতে পারে। এবারের বিধানসভা নির্বাচন তিন ধাপে করার দিকেই ঝুঁকছে কমিশন। নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থাপনার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, আগামী ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়সীমা। দাবি ও আপত্তি নিষ্পত্তির কাজ শেষ করার ডেডলাইন ধরা হয়েছে ২১ ফেব্রুয়ারি। এই “ক্লিন” ভোটার তালিকার ওপর ভিত্তি করেই নির্বাচনী সূচি চূড়ান্ত করবে কমিশন।

কমিশন সূত্রে জানা যাচ্ছে, ভোটের সম্ভাব্য ধাপভিত্তিক রূপরেখা নিয়েও প্রাথমিক আলোচনা হয়েছে। উত্তরবঙ্গের আটটি জেলায় একই দিনে ভোট হতে পারে। অন্যদিকে দক্ষিণবঙ্গকে ভাগ করা হতে পারে দুই ধাপে।

নিরাপত্তার দিক থেকে মুর্শিদাবাদ, মালদা, বীরভূম, কোচবিহার ও দক্ষিণ ২৪ পরগনা এই পাঁচটি জেলাকে “সংবেদনশীল” হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব জেলায় অতিরিক্ত নজরদারি ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে।

কমিশনের একাংশ মনে করছে, পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী পাওয়া গেলে এবং সংবেদনশীল বুথগুলিতে নিরাপত্তা নিশ্চিত করা গেলে তিন ধাপেই নির্বাচন সম্পন্ন করা সম্ভব। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন