29 C
Kolkata
Wednesday, February 11, 2026
spot_img

ভাগ্নের চাকুর কোপে জখম মামা, চাঞ্চল্য উত্তর সিংড়ায়

মামাকে ধারালো চাকু দিয়ে বুকে ও পিঠে কোপ মারার ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার হবিবপুর থানার কানতুর্কা অঞ্চলের উত্তর সিংড়া এলাকায়।

আহতের নাম ঘনশ্যাম বর্মন। তিনি জানান, জমি থেকে স্প্রে করে বাড়ি ফেরার পথে তাঁর ভাগ্না প্রসেনজিৎ বর্মন আচমকাই ধারালো চাকু দিয়ে বুকে ও পিঠে আঘাত করে। গুরুতর জখম অবস্থায় তিনি লুটিয়ে পড়েন।

স্থানীয়রা তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করেন।

ঘটনার পর অভিযুক্ত প্রসেনজিৎ বর্মন পালিয়ে গেলেও পরে হবিবপুর থানার পুলিশ তাকে আটক করে। তবে ঘটনার পিছনের কারণ এখনও স্পষ্ট নয়। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন