পৌলোমী ব্যানার্জী, মুম্বই: আদালতে আত্মসমর্পণের পরই এলো বড় অঙ্কের আর্থিক সহায়তা। বলিউড অভিনেতা রাজপাল যাদবকে (Rajpal Yadav) ঘিরে নতুন করে শুরু হয়েছে আলোচনা।
বলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজপাল যাদব (Rajpal Yadav) সম্প্রতি তিহার জেলে আত্মসমর্পণ করেছেন। আদালতের নির্দেশ মেনে তিনি হাজিরা দেওয়ার পর জেলে যান। ঠিক তার পরপরই এক সংগীত প্রযোজক রাও ইন্দ্রজিৎ সিং পক্ষ থেকে তাঁর জন্য ১.১১ কোটি টাকার আর্থিক সহায়তা দেওয়ার খবর সামনে আসে। সূত্রের খবর, দীর্ঘদিনের আইনি জটিলতার জেরে এই পরিস্থিতি তৈরি হয়। আদালতের নির্দেশ অনুযায়ী পদক্ষেপ নেওয়ার পরই ওই প্রযোজক এগিয়ে আসেন। জানা গেছে, এই অর্থ সহায়তা সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই দেওয়া হয়েছে।
ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই নানা মহলে চর্চা শুরু হয়েছে। অনেকে প্রশ্ন তুলছেন সময় নিয়ে, আবার কেউ বলছেন কঠিন সময়ে পাশে দাঁড়ানোই আসল মানবিকতা।
এদিকে সংশ্লিষ্ট প্রযোজক জানিয়েছেন, এটি ব্যক্তিগত সমর্থন এবং বন্ধুত্বের জায়গা থেকেই করা হয়েছে। পুরো বিষয়টি এখন আইনি প্রক্রিয়ার মধ্যেই রয়েছে।
ঘটনার পর অভিনেতার ঘনিষ্ঠ মহল জানিয়েছে, তিনি আইনের প্রতি পূর্ণ আস্থা রাখছেন এবং ভবিষ্যতে সব বিষয় পরিষ্কার হয়ে যাবে বলে আশাবাদী।


