29 C
Kolkata
Sunday, August 30, 2026
spot_img

‘মন কি বাত’-এ হঠাৎ উত্তম কুমার, সত্যজিৎ রায়! ব্যক্তিগত স্মৃতিচারণ মোদীর!

Aaj India Desk,নয়াদিল্লি: বাঙালির মহানায়ক উত্তম কুমার (Uttam Kumar)-কে নিয়ে এবার প্রধানমন্ত্রীর মুখেও স্মৃতিচারণ। জন্মশতবর্ষ উদযাপনের ঠিক আগে ‘মন কি বাত’-এর মঞ্চে উঠে এল বাংলা চলচ্চিত্রের এই কিংবদন্তি অভিনেতার প্রসঙ্গ। শুধু তাঁর অভিনয় বা জনপ্রিয়তার কথা নয়, কলকাতায় রোড শো করতে এসে উত্তম কুমারের বাড়ির কাছ দিয়ে যাওয়ার একটি পুরনো অভিজ্ঞতার কথাও শ্রোতাদের জানালেন নরেন্দ্র মোদী (Narendra Modi)।

রবিবার ‘মন কি বাত’-এর ১৩৭তম পর্ব সম্প্রচারিত হয়। সেখানেই উত্তম কুমারকে ঘিরে নিজের স্মৃতির কথা বলেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, কলকাতায় একটি রোড শো চলাকালীন তিনি মহানায়কের বাড়ির পাশ দিয়ে গিয়েছিলেন। সেই সময় তাঁকে উত্তম কুমারের একটি ছবিও উপহার দেওয়া হয়েছিল। সেই ঘটনাটি এখনও তাঁর স্মৃতিতে রয়ে গিয়েছে বলে জানান মোদী।

বাংলা সিনেমায় উত্তম কুমারের প্রভাব যে কতটা , সেই প্রসঙ্গও উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তব্যে। সময় বদলেছে, দর্শকের রুচি বদলেছে, প্রযুক্তিরও আমূল পরিবর্তন হয়েছে। কিন্তু উত্তম কুমারের সিনেমা নিয়ে আগ্রহ কমেনি। নতুন প্রজন্মের দর্শকরাও তাঁর অভিনয় দেখছেন, তাঁর সিনেমার গান শুনছেন এবং তাঁর অভিনয়ের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছেন।

পর্দায় স্বতঃস্ফূর্ত হাসি, সংলাপ পরিবেশনের নিজস্ব ধরন এবং খুব সামান্য অভিব্যক্তির মধ্যেও আবেগ পৌঁছে দেওয়ার ক্ষমতা এই বৈশিষ্ট্যগুলিই উত্তম কুমারকে বাংলা চলচ্চিত্রে আলাদা পরিচিতি দিয়েছে। তাঁর অভিনয়জীবনের সাফল্যের পাশাপাশি সেই পথচলার নানা লড়াইয়ের কথাও আলোচনায় আসে।

এদিনের বক্তব্যে সত্যজিৎ রায়ের কালজয়ী ছবি ‘নায়ক’-এর প্রসঙ্গও উঠে আসে। ছবিটিতে উত্তম কুমারের অভিনয় বাংলা চলচ্চিত্রের ইতিহাসে বিশেষভাবে স্মরণীয়।

মহানায়কের জন্মশতবর্ষ যখন সামনে, তখন জাতীয় স্তরের জনপ্রিয় অনুষ্ঠানে তাঁকে নিয়ে প্রধানমন্ত্রীর এই স্মৃতিচারণ বিশেষ তাৎপর্য বহন করছে। কলকাতার একটি রোড শো থেকে পাওয়া সেই ব্যক্তিগত স্মৃতির সূত্র ধরেই আরও একবার জাতীয় আলোচনায় এলেন বাংলার চিরসবুজ মহানায়ক উত্তম কুমার।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন