32 C
Kolkata
Saturday, August 29, 2026
spot_img

“প্লাস্টিকের চেয়ারও তো ভরেনি!” TMCPর সভা নিয়ে ঋতব্রতকে খোঁচা কুণালের!

Aaj India Desk, কলকাতা : শুক্রবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস (TMCP Foundation Day) উপলক্ষে ক্যাথিড্রাল রোডে আয়োজিত সমাবেশ নিয়ে সামাজিক মাধ্যমে মন্তব্য করলেন কালীঘাট পন্থী তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। নিজের পোস্টে তিনি সমাবেশে ‘স্বতঃস্ফূর্ত’ জমায়েত হয়েছে বলে দাবি করার পাশাপাশি বিদ্রোহী ঋতব্রত শিবিরকে ‘ চাটন শিবির’ বলে উল্লেখ করে তাঁদের ফাঁকা সভা নিয়ে তীব্র কটাক্ষ করেন।

শনিবার সকালে সমাজ মাধ্যমে কুণাল ঘোষ লেখেন, ক্যাথিড্রাল রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে (TMCP Foundation Day) স্বতঃস্ফূর্ত সমাবেশ ঘটেছে। অথচ ওদিকে ‘চাটনশিবিরে’ যথারীতি প্লাস্টিকের চেয়ারও ভরেনি। এর পরে জমায়েতের আকার নিয়েই নয়, রাস্তার উপর সভা আয়োজন নিয়েও তাঁদের কটাক্ষ করেন কুণাল। বিরোধী শিবিরের কর্মসূচিতে প্রত্যাশিত জমায়েত না হওয়ায় রাস্তার পরিবর্তে প্রেক্ষাগৃহে সভা করা নিয়েও ব্যঙ্গ করে মন্তব্য করেন তিনি। তাঁর কথায়, “ওরা তো রঙ্গনা হলে করলেও পারত। রাস্তাঘাটে সভার ঝুঁকি কেন যে নেয়!”

উল্লেখ্য, ২১ জুলাইয়ের শহীদ দিবসের কর্মসূচির পর ফের টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের (TMCP Foundation Day) সভায় উপস্থিতির তুলনামূলক চিত্র নিয়ে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। শহীদ দিবস উপলক্ষে আয়োজিত সভায়ও ঋতব্রত শিবিরের সভা প্রায় ফাঁকা এবং মমতার আয়োজিত সভায় ভিড় উপচে পড়েছিল। এবার TMCP ছাত্র সংগঠন প্রতিষ্ঠা দিবসের সভাতেও কার্যত একই ছবি দেখতে পাওয়া গেলো।

এই একই ছবি বারবার সামনে আসায় রাজনৈতিক মহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ঋতব্রত শিবিরের সাংগঠনিক গ্রহণযোগ্যতা কতটা? প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত জনপ্রিয়তা বিন্দুমাত্র কম হয়নি। যদিও তাঁর নেতৃত্বের সঙ্গে দলের বিভিন্ন সাংগঠনিক স্তরের গ্রহণযোগ্যতা এক বিষয় নয়। ছাত্র রাজনীতিতেও সেই ব্যবধান কতটা, তা আগামী কর্মসূচি ও নির্বাচনী রাজনীতিতে আরও স্পষ্ট হবে। ফলে শুধু কে বেশি ভিড় টানলেন তার থেকেও গুরুত্বপূর্ণ সাধারণ মানুষ ও ছাত্রসমাজের কাছে দীর্ঘমেয়াদে কার নেতৃত্ব কতটা আস্থা তৈরি করতে পারছে। তৃনমূলের কাছে সেটাই এখন বড় রাজনৈতিক পরীক্ষা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন