30 C
Kolkata
Friday, August 28, 2026
spot_img

২ রাত ধরে নিখোঁজ শর্মিষ্ঠা, উৎকণ্ঠায় মুকুল রায়ের পরিবার!

কলকাতা: একটার পর একটা ফোন…কিন্তু ওপারে শুধু নীরবতা। গত দু’রাত ধরে এভাবেই প্রহর গুনছে বর্ষীয়ান রাজনীতিবিদ মুকুল রায়ের পরিবার। এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পুত্রবধূ শর্মিষ্ঠা ভৌমিক (Sharmistha Bhowmik Roy) রায়ের! যিনি একাই মানস-সরোবর ভ্রমণে গিয়েছিলেন।

২১ অগাস্ট কলকাতা থেকে ৩২ জনের একটি পর্যটক দলের সঙ্গে মানস-সরোবরের উদ্দেশে রওনা দেন শর্মিষ্ঠা। কিন্তু নেপালে ভয়াবহ হড়পা বানের (Nepal Flash flood) পর থেকেই তাঁর মোবাইল ফোন বন্ধ। তারপর থেকে আর কোনওভাবেই যোগাযোগ করা সম্ভব হয়নি।

শুক্রবার মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায় বলেন, “না, হদিশ মেলেনি। কোনও খবর নেই। কোনও ভাবেই যোগাযোগ করা যাচ্ছে না। আমরা সবরকমই চেষ্টা করছি, কিন্তু প্রশাসনের তরফ থেকেও এখনও কোনও খবর পাইনি।” তাঁর কথাতেই স্পষ্ট, অনিশ্চয়তার ভারে ভেঙে পড়েছে গোটা পরিবার।

বাড়িতে ছেলে-মেয়েকে নিয়ে অপেক্ষা করছেন শুভ্রাংশু। প্রতিবার ফোন করার সময় একটাই আশা, হয়তো এবার রিং হবে, হয়তো ওপার থেকে শোনা যাবে শর্মিষ্ঠার (Sharmistha Bhowmik Roy) কণ্ঠস্বর। কিন্তু সেই অপেক্ষার এখনও শেষ নেই।

এখন একটাই প্রশ্ন, নেপালের সেই বিপর্যয়ের (Nepal Flash flood) পর শর্মিষ্ঠা কোথায়? পরিবারের চোখ এখন প্রশাসনের পরবর্তী খবরে, আর প্রার্থনা নিরাপদে ফিরে আসার।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন