32 C
Kolkata
Friday, August 28, 2026
spot_img

দুধ-গরম কান্ডের ড্যামেজ কন্ট্রোল? ফুটপাত বাসীদের হাতে রাখি বাঁধলেন অগ্নিমিত্রা পাল!

কলকাতা: মাত্র কয়েকদিন আগেও ফুটপাত বাসীদের প্রতি ‘রংণদেহী’ ছিলেন যে অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul), রাখিবন্ধন উৎসবে তাঁকে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন রূপে! শুক্রবার গড়িয়াহাট-সহ কলকাতার একাধিক এলাকায় ঘুরে ফুটপাথবাসী, অটোচালক ও স্থানীয় বাসিন্দাদের হাতে রাখি পরান অগ্নিমিত্রা। অনেকেই পাল্টা তাঁর হাতেও রাখি বেঁধে দেন। খুদেদের হাতে তুলে দেন লাড্ডু ও চকোলেটের প্যাকেট। উৎসবের আবহে জমে ওঠে ‘রাখির বন্ধন’। “সবাই তো বন্দেমাতরম বলে, সকলে ভারতের নাগরিক। কেন রাখি পরাব না?” বলেন অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)।

রাখির দিনেও যাদবপুর প্রসঙ্গ

উৎসবের মাঝেও রাজনৈতিক বার্তা দিতে ভোলেননি তিনি। যাদবপুরের সাম্প্রতিক ঘটনাপ্রসঙ্গ টেনে অগ্নিমিত্রার মন্তব্য, পশ্চিমবঙ্গ ভারতেরই অংশ, অথচ কিছু ক্ষেত্রে এমন আচরণ করা হয় যেন আলাদা কোনও ভূখণ্ড, এমন পরিস্থিতি বরদাস্ত করা উচিত নয়।

বিতর্কের সেই ফুটপাত, তারপর কী?

পার্ক স্ট্রিটের ফুটপাথে নাতির জন্য দুধ গরম করছিলেন সীতা (রশিদা) নামে এক মহিলা। সেই ঘটনায় অগ্নিমিত্রার (Agnimitra Paul) আচরণ নিয়ে মানবিকতার প্রশ্ন তুলেছিলেন বহু মানুষ। পরে রাজনৈতিক মহল ও প্রশাসনের তরফে ওই পরিবারের জন্য আশ্রয়ের উদ্যোগ নেওয়া হয়।

তবে জানা যায়, বেলেঘাটা ও রামমোহন রায় রোডের সরকারি আশ্রয়কেন্দ্রে থাকতে রাজি হননি সীতা। তাঁর বড় মেয়ে সরকারি আশ্রয়ে থাকলেও, সীতা ও দুই ছোট মেয়ে আপাতত বিজেপির এক কর্মীর বাড়িতে নিরাপদে রয়েছেন বলে দলের তরফে দাবি করা হয়েছে।

ফুটপাতের ফ্রেম বদলাল, বিতর্ক কি বদলাবে?

দুধ গরম নিয়ে ধমকের ভিডিও এখনও সোশ্যাল মিডিয়ায় ঘোরে। তার মধ্যেই রাখির হাসিমুখ, রাখির সুতো আর মিষ্টির প্যাকেট! অগ্নিমিত্রার (Agnimitra Paul) এই নতুন অধ্যায়কে কেউ বলছেন মানবিক উদ্যোগ, আবার কেউ দেখছেন ইমেজ মেরামতের রাজনৈতিক মুহূর্ত।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন