17 C
Kolkata
Wednesday, February 11, 2026
spot_img

“কারখানার প্রোডাক্ট নই”! অরিজিতের পাশে পঙ্কজ ত্রিপাঠী

স্নেহা পাল, কলকাতা: প্রতিদিন একই ছকে একই গতিতে এগিয়ে চলতে চলতে অনেক সময় হারিয়ে যায় শিল্পীর নিজের কণ্ঠস্বর। কারখানার যন্ত্রের মত অবিরাম তাকে সৃষ্টি করে যেতে হয়। দীর্ঘদিন ধরেই এই প্রশ্নহীন যান্ত্রিকতা থামিয়ে বলিউডের প্রতিযোগিতামূলক পরিবেশ থেকে কিছুটা দূরে সরে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন অরিজিৎ। এর পরেই এই বছরের জানুয়ারি মাসেই প্লেব্যাক থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নেন গায়ক অরিজিৎ সিং (Arijit Singh)। এবার তাঁর এই বিরতিকে সমর্থন জানালেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে পঙ্কজ ত্রিপাঠী বলেন, শিল্পীর মন কোনও যন্ত্র নয় যে একই গতিতে নিরন্তর কাজ করে যাবে। তাঁর কথায়, “নিজেকে নতুন করে আবিষ্কার করার জন্য মাঝেমধ্যে একটু বিরতি নিতে হয়। আমরা কেউ কারখানার পণ্য নই, আমরা শিল্পী।” তাঁর মতে, অভিনয় বা সঙ্গীত যে কোনও শিল্পই অত্যন্ত পরিশ্রমসাধ্য ও সংবেদনশীল পেশা।

পঙ্কজ ত্রিপাঠী একা নন, আরোও অনেক শিল্পীই অরিজিতের এই চিন্তাকে সমর্থন জানিয়েছেন। প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তে অরিজিৎ সিং (Arijit Singh) পাশে পেয়েছেন গায়ক-গীতিকার লাকি আলিকেও।

লাকি আলি বলেন, কোনও শিল্পীর সিদ্ধান্ত বুঝতে হলে তাঁর জায়গায় নিজেকে দাঁড় করিয়ে ভাবতে হবে। তাঁর মতে, অরিজিতের এই পদক্ষেপ নিজের শিল্পীসত্তাকেই অন্যভাবে প্রকাশ করার চেষ্টা।

উল্লেখ্য, ২০২৬ সালের জানুয়ারিতেই অরিজিৎ সিং (Arijit Singh) সমাজ মাধ্যমে একটি পোস্টের সাহায্যে জানিয়েছিলেন যে তিনি আর নতুন প্লেব্যাক গানের কাজ নেবেন না। তবে তিনি পুরোপুরি সঙ্গীতচর্চা বন্ধ করছেন না। অন্য ঘরানার সঙ্গীতে প্রবেশ করে নিজের শিল্পী সত্তাকে পুনরায় জাগিয়ে তুলতে চান বলেই জানিয়েছেন তিনি।

গতকাল অনুষ্কা শঙ্করের সাথে একটি সঙ্গীত আসরে তাঁর গাওয়া গানেই এই ছবি স্পষ্ট হয়ে উঠেছে। ভক্তদের মতে, অরিজিতের এই বিরতি বলিউডের প্রচলিত কাজের সংস্কৃতিতে পরিবর্তনের ইঙ্গিতও আনতে পারে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন