28 C
Kolkata
Wednesday, August 26, 2026
spot_img

৮ম পে কমিশনে বড় সুখবর? ১৮ হাজার থেকে বেতন বেড়ে হবে প্রায় ৩৮ হাজার?

Aaj India Desk, নয়া দিল্লি : কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (DA) নিয়ে জল্পনার মধ্যেই অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) ঘিরে ফের নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে ফিটমেন্ট ফ্যাক্টর কত হবে, তা নিয়ে কর্মী মহলে আগ্রহ বাড়ছে। তবে এখনও এই বিষয়ে কোনো সরকারি ঘোষণা করা হয়নি। কমিশনের চূড়ান্ত সুপারিশের পরেই প্রকৃত বেতন কাঠামো স্পষ্ট হবে।

কত বাড়বে কেন্দ্রীয় কর্মীদের বেতন?

বেতন কমিশনের (8th Pay Commission) মাধ্যমে সরকারি কর্মীদের মূল বেতন পুনর্নির্ধারণে ফিটমেন্ট ফ্যাক্টর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাধারণভাবে বর্তমান মূল বেতনকে নির্দিষ্ট ফিটমেন্ট ফ্যাক্টর দিয়ে গুণ করে নতুন মূল বেতন নির্ধারণের হিসাব করা হয়। সপ্তম বেতন কমিশনে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ন্যূনতম মূল বেতন ৭,০০০ টাকা থেকে বাড়িয়ে ১৮,০০০ টাকা করা হয়েছিল। অষ্টম বেতন কমিশনে যদি ফিটমেন্ট ফ্যাক্টর ২.১ ধরা হয়, তাহলে প্রচলিত হিসাব অনুযায়ী ন্যূনতম মূল বেতন ১৮,০০০ টাকা থেকে বেড়ে ৩৭,৮০০ টাকা হতে পারে।

কী বলছেন কর্মী সংগঠনের প্রতিনিধি?

অল ইন্ডিয়া এনপিএস এমপ্লয়িজ ফেডারেশনের সভাপতি মনজিৎ সিং পটেল অষ্টম বেতন কমিশন নিয়ে একটি পোস্টে ২.১ ফিটমেন্ট ফ্যাক্টর ধরে ন্যূনতম বেতন বৃদ্ধির সম্ভাব্য হিসাব তুলে ধরেছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, ফিটমেন্ট ফ্যাক্টর ২.১ হলেও ন্যূনতম বেতনে বড় পরিবর্তন আসতে পারে।

তবে এই অষ্টম বেতন কমিশনে (8th Pay Commission) শেষ পর্যন্ত কত ফিটমেন্ট ফ্যাক্টর নির্ধারণ করা হবে, তা এখনও নিশ্চিত নয়। ফলে ৩৭,৮০০ টাকা ন্যূনতম মূল বেতন হবে, এমন কোনও সরকারি সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। কমিশনের সুপারিশ এবং কেন্দ্রীয় সরকারের চূড়ান্ত অনুমোদনের পরেই নতুন বেতন কাঠামো, ন্যূনতম বেতন এবং কর্মীদের প্রকৃত বেতন বৃদ্ধির পরিমাণ স্পষ্ট হবে। তবে অষ্টম পে কমিশন বর্তমান বেতন কাঠামোয় উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে বলেই ধারণা কর্মীদের।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন