29 C
Kolkata
Monday, August 24, 2026
spot_img

বিধানসভার পর সমবায়েও বাম হাওয়া? ডোমকলে আটে আট পেয়ে জয়ী সিপিএম!

Aaj India Desk, মুর্শিদাবাদ : বিধানসভা নির্বাচনের রেশ কাটতে না কাটতেই ফের ভোটের ময়দানে বামেদের বড় জয়! এবার ডোমকলে সমবায় নির্বাচনে (Domkal Cooperative Election) আটটি আসনের আটটিতেই জয় পেল সিপিএম (CPM)। মুর্শিদাবাদের বনিয়াখালি হরেরামপুর সমবায় সমিতির প্রতিটি আসনেই বাম প্রার্থীদের জয় হয়েছে। তৃণমূল ও কংগ্রেস প্রার্থীরা লড়াইয়ে থাকলেও কোনও আসনেই জয়ের মুখ দেখতে পারেননি।

রবিবার বনিয়াখালি হরেরামপুর সমবায় সমিতির (Domkal Cooperative Election) আটটি আসনে ভোটগ্রহণ হয়। বিজেপি কোনো প্রার্থী না দিলেও সিপিএমের পাশাপাশি তৃণমূল ও কংগ্রেস প্রার্থীরাও এতে প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটগণনা শেষে দেখা যায়, আটটি আসনই গিয়েছে বামেদের দখলে। ফল প্রকাশের পরেই উচ্ছ্বাসে ফেটে পড়েন স্থানীয় সিপিএম কর্মী-সমর্থকেরা। লাল ঝান্ডা হাতে, লাল আবির মেখে শুরু হয় বিজয় উদ্‌যাপন।

জয়ী প্রার্থীদের শুভেচ্ছা জানাতে ভোটগণনার পর সমবায় সমিতিতে পৌঁছন ডোমকলের সিপিএম বিধায়ক মোস্তাফিজুর রহমান রানা। তাঁকে ঘিরেও কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। এরপর ভোটকেন্দ্র থেকে বের হয় বামেদের বিজয় মিছিল। পায়ে হেঁটে নাজিরপুর বাজার পর্যন্ত সেই বিজয় মিছিল চলে।

সমবায় নির্বাচনের (Domkal Cooperative Election) এই ফলকে অবশ্য শুধুমাত্র স্থানীয় ভোটের ফল হিসেবে দেখতে নারাজ সিপিএম। দলের দাবি, ডোমকলে ফের সাংগঠনিক শক্তির প্রমাণ মিলেছে।

বিধায়ক মোস্তাফিজুর রহমান রানার কথায়, নির্বাচনটি সমবায়ের হলেও এর রাজনৈতিক তাৎপর্য রয়েছে। তাঁর দাবি, মানুষ বিকল্পের সন্ধান করছেন। ডোমকলের ফলাফল সেই বার্তাই দিচ্ছে। তাঁর আরও বক্তব্য, “দুর্ঘটনা-অঘটন ছাড়াও ভোট হতে পারে”। ডোমকলের সমবায় নির্বাচনের ফলাফল সেই বার্তাই সামনে আনছে।

অবশ্য সমবায় নির্বাচন এবং বিধানসভা নির্বাচনের রাজনৈতিক প্রেক্ষাপট এক নয়। তবু একই এলাকায় পর পর নির্বাচনে বামেদের ফলাফল এখন স্থানীয় রাজনীতিতে নতুন করে চর্চার বিষয়। আগামী দিনে ডোমকলে সিপিএমের সংগঠন কতটা ঘুরে দাঁড়াচ্ছে, এই ফলাফল তার গুরুত্বপূর্ণ সূচক হয়ে উঠতে পারে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন