31 C
Kolkata
Saturday, August 22, 2026
spot_img

মোদীর জন্মদিনে অন্নপূর্ণা দিবস! বাংলার মহিলাদের জন্য বড় আশ্বাস শুভেন্দুর

Aaj lndia Desk,কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) র জন্মদিন ১৭ সেপ্টেম্বরকে কেন্দ্র করে বাংলায় বড় কর্মসূচির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি বলেন ,ওই দিন রাজ্যজুড়ে ‘অন্নপূর্ণা দিবস’ পালন করা হবে। বিভিন্ন জেলায় মহিলাদের নিয়ে কর্মসূচি হবে। কলকাতায় নিজে এক লক্ষ মহিলাকে সঙ্গে নিয়ে বিশেষ সভা করার কথাও জানিয়েছেন তিনি।

ভবানীপুরে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা

ভবানীপুর বিধানসভা কেন্দ্রে অন্নপূর্ণা প্রকল্পের মহিলা উপভোক্তাদের নিয়ে আয়োজিত ধন্যবাদজ্ঞাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই ঘোষণা করেন শুভেন্দু। তাঁর দাবি, ওই বিধানসভা এলাকায় ১৪ হাজার ৫০০-র বেশি মহিলা ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনার আওতায় এসেছেন। আরও প্রায় আড়াই হাজার মহিলা এই প্রকল্পের জন্য যোগ্য বলে বিবেচিত হয়েছেন।

শুভেন্দুর বক্তব্য অনুযায়ী, ভবানীপুরে মোট প্রায় ১৭ হাজার মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিন হাজার টাকা করে পৌঁছেছে। কেউ যোগ্য হওয়া সত্ত্বেও টাকা না পেলে পোর্টালে নাম নথিভুক্ত করার পরামর্শ দিয়েছেন তিনি। পাশাপাশি উপভোক্তাদের উদ্দেশে তাঁর বার্তা, অন্নপূর্ণা যোজনা নিয়ে তাঁরা যেন আস্থা রাখেন।

আরও মহিলাকে টাকা দেওয়ার আশ্বাস

অন্নপূর্ণা যোজনার সাম্প্রতিক পরিসংখ্যানও তুলে ধরেন শুভেন্দু। তাঁর দাবি, জুন মাসে ২৮ লক্ষ, জুলাইয়ে ১ কোটি ১৯ লক্ষ এবং চলতি মাসে ১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে। প্রয়োজনে আরও ২০ থেকে ৩০ লক্ষ মহিলাকে এই আর্থিক সুবিধা দেওয়ার আশ্বাসও দেন তিনি।

মমতা সরকারকে নিশানা

এদিনের বক্তব্যে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকেও তীব্র আক্রমণ করেন শুভেন্দু। তাঁর অভিযোগ, গত ১৫ বছরে আগের সরকার উন্নয়ন করতে পারেনি। ২৬ হাজার চাকরি বাতিল, আরজি কর ও কসবা ল কলেজের মতো ঘটনায় মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন এবং টাটা গোষ্ঠীকে রাজ্য থেকে সরিয়ে দেওয়ার প্রসঙ্গও তোলেন তিনি।

লক্ষ্মীর ভাণ্ডার নিয়েও কটাক্ষ করেন শুভেন্দু। তাঁর দাবি, ২০২১ সালে মাত্র ৫০০ টাকা দিতে দীর্ঘ সময় লেগেছিল এবং ২০২৪ সালে সেই অঙ্ক বেড়ে এক হাজার টাকা হয়েছিল। একইসঙ্গে বিজেপির কর্মী-সমর্থকদের বঞ্চিত করার অভিযোগও করেন তিনি।

সব মিলিয়ে ১৭ সেপ্টেম্বরকে ঘিরে অন্নপূর্ণা যোজনাকে সামনে রেখে রাজ্যজুড়ে মহিলা সমাবেশের ডাক দিয়ে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন