30 C
Kolkata
Sunday, August 23, 2026
spot_img

পুজোর ‘দখল’ নিয়ে দলের অভ্যন্তরেই কোন্দল! থানার গেট বন্ধ করে বিক্ষোভ বিজেপির!

Aaj India Desk, কলকাতা : ক্ষমতায় আসার পর প্রথম দুর্গাপুজোর (Durga Puja) আগেই কলকাতায় পুজোর আয়োজন ঘিরে প্রকাশ্যে এলো বিজেপির অন্দরের গোষ্ঠীসংঘাত। উত্তর কলকাতার এন্টালি থানা এলাকার পদ্মপুকুর পার্কে দুর্গাপুজোর আয়োজনকে কেন্দ্র করে দলেরই দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ চরমে উঠেছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, বিক্ষোভকারীরা এন্টালি থানার গেটও বন্ধ করে দেন। থানার ভিতরে কর্তব্যরত পুলিশকর্মীদের উদ্দেশে হুমকি ও পাল্টা হুঁশিয়ারির অভিযোগও উঠেছে।

পুজোর খুঁটিপুজো থেকেই বিবাদের সূত্রপাত

ঘটনার সূত্রপাত কলকাতা পুরসভার পদ্মপুকুর পার্কে দুর্গাপুজোর (Durga Puja) খুঁটিপুজোকে কেন্দ্র করে। স্থানীয়দের একাংশের দাবি, গত ১২ অগস্ট ওই পার্কে দুর্গাপুজোর খুঁটিপুজো করা হয়। এরপর ১৪ অগস্ট রাতে অভিযোগ ওঠে, পার্কের ভিতরে ঢুকে কেউ পুজোর খুঁটি উপড়ে দিয়েছে। পার্কের সব গেট বন্ধ থাকলেও কীভাবে সেখানে ঢুকে খুঁটি উপড়ে ফেলা হল, তা নিয়েও প্রশ্ন উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে বিজেপির দুই গোষ্ঠী একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলেছে।

দিনের পর দিন তালাবন্দি পুরসভার পার্ক

বিতর্কের কেন্দ্রে থাকা পদ্মপুকুর পার্কটি কলকাতা পুরসভার অধীন। সাধারণ মানুষের সেখানে প্রবেশের অধিকার রয়েছে। কিন্তু অভিযোগ, ঘটনার পর থেকে পার্কের গেটগুলি বন্ধ থাকায় স্থানীয় বাসিন্দারা ভিতরে ঢুকতে পারছেন না। ফলে পুজোর বিবাদের পাশাপাশি সাধারণ মানুষের ব্যবহারযোগ্য পুরসভার সম্পত্তি বন্ধ রাখা নিয়েও ক্ষোভ তৈরি হয়েছে।

থানার গেট বন্ধ করে বিক্ষোভ

এরপর এন্টালির বিজেপি নেতা সুদীপ রামের নেতৃত্বে বিক্ষোভ হয় বলে অভিযোগ। বিক্ষোভকারীরা এন্টালি থানায় গিয়ে থানার গেট বন্ধ করে দেন বলে দাবি। অভিযোগ, সুদীপ রাম এবং তাঁর দাদা দিলীপ রাম থানার ভিতরে কর্তব্যরত পুলিশকর্মীদের উদ্দেশে হুমকি দেন এবং বাইরে থেকেও হুঁশিয়ারি দিতে থাকেন। সুদীপ রামের গোষ্ঠীর দাবি, পুজোর (Durga Puja) খুঁটি উপড়ে দেওয়ার ঘটনার নেপথ্যে বিজেপিরই অন্য একটি গোষ্ঠী রয়েছে। সমস্যা সমাধানে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপও দাবি করা হয়েছে।

অন্যদিকে বিজেপি নেতা দিলীপ রামের দাবি, তিনি থানার গেট বন্ধ করে চলে এসেছিলেন। তাঁর বক্তব্য, কে পরে তালা লাগিয়েছেন, তা তিনি জানেন না। দিলীপ রাম বলেন, তিনি সরকারি আইনজীবী, তাই এই বিষয়ে মন্তব্য করবেন না। সব মিলিয়ে দুর্গাপুজোর আয়োজনকে কেন্দ্র করে এন্টালিতে বিজেপির দুই গোষ্ঠীর বিবাদ ঘিরে ফের তীব্র হয়েছে রাজনৈতিক বিতর্ক।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন