30 C
Kolkata
Sunday, August 23, 2026
spot_img

নোটিশে কাজ হল না! হোটেলে বেনিয়ম দেখলেই এবার কী করার নির্দেশ অগ্নিমিত্রার?

কলকাতা: নোটিশ দিয়ে লাভ হল না! এবার তাই কলকাতায় বেআইনি হোটেল নিয়ে এবার কড়া অবস্থান নিলেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)! তাঁর সাফ বার্তা, শুধু নোটিস দিয়ে আর কাজ হবে না। হোটেলে বেনিয়ম ধরা পড়লেই এবার সরাসরি সিল করে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

উল্লেখ্য, বুধবার কলকাতার মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু হয়। সেই ঘটনার পর শহরের বিভিন্ন এলাকায় বেআইনি বা নিয়মবহির্ভূতভাবে চলা হোটেল নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। এরপর ধর্মতলা এলাকায় ১৬টি হোটেল সিল করে দমকল। আরও ২৫টি হোটেলকে শোকজ করা হয়।

শনিবার মার্কুইজ স্ট্রিটের হোটেলগুলি পরিদর্শনে যান অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। সেখানেই কার্যত পুরনো ব্যবস্থার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, “নোটিসে কোনও কাজ হয় না।” মন্ত্রীর নির্দেশ, কোনও হোটেলে অতিথি থাকলে তাঁদের নিরাপদে সরে যাওয়ার জন্য সর্বোচ্চ ২৪ ঘণ্টা সময় দেওয়া হবে। এরপর প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদনে বেনিয়ম থাকলে সরাসরি গালা দিয়ে সিল করে দিতে হবে। পরে সমস্ত নথি ঠিক থাকলে হোটেল ফের খোলার সুযোগ থাকবে।

‘এতদিন ধরে কীভাবে চলছিল?’

শুধু হোটেল মালিকদের বিরুদ্ধেই নয়, এতদিন ধরে এই ধরনের হোটেল কীভাবে চলল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অগ্নিমিত্রা (Agnimitra Paul)। তাঁর বক্তব্য, এই বিষয়ে জবাব দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ফিরহাদ হাকিমকে। বিশেষ করে কলকাতায় হোটেলগুলিকে অনুমতি দেওয়া এবং নিয়মবহির্ভূত নির্মাণ বা ব্যবসা চলার ক্ষেত্রে প্রশাসনিক ভূমিকা নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি।

অগ্নিমিত্রার (Agnimitra Paul) দাবী, অতীতে ‘পারসেনটেজ’-এর মাধ্যমে বেনিয়মকে নিয়মে পরিণত করার সংস্কৃতি ছিল। তাঁর দাবি, টাকার বিনিময়ে এবার আর কোনও বেনিয়মকে নিয়মে পরিণত করা যাবে না।

‘গেস্ট থাকলে ২৪ ঘণ্টা, তারপর সিল’

অগ্নিমিত্রার (Agnimitra Paul) নির্দেশের সারকথা একেবারে স্পষ্ট, নোটিস, অপেক্ষা, আবার নোটিস নয়! বরং অতিথি থাকলে ২৪ ঘণ্টার সময়, তারপর বেনিয়ম থাকলে সরাসরি সিল।

বলা বাহুল্য, মির্জা গালিব স্ট্রিটের অগ্নিকাণ্ডের পর কলকাতার হোটেলগুলির নিরাপত্তা ও বৈধতা নিয়ে যখন একের পর এক প্রশ্ন উঠছে, তখন মন্ত্রীর এই নির্দেশে প্রশাসনিক মহলে নতুন করে তৎপরতা শুরু হয়েছে। এখন নজর একটাই, মার্কুইজ স্ট্রিট থেকে কলকাতার আরও কত হোটেলে পৌঁছয় ‘সিল’-এর নির্দেশ?

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন