31 C
Kolkata
Friday, August 21, 2026
spot_img

“এটা এবিভিপির আদর্শ নয়”— বিজেপির ছাত্র সংগঠন হিসেবে অস্বীকার করেও কেনো সাফাই দেওয়ার চেষ্টা শমীকের ?

Aaj India Desk, কলকাতা : জাতীয় শিক্ষানীতি নিয়ে বিরোধীদের সমালোচনা এবং রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাম্প্রতিক অশান্তি দুই ইস্যুতেই এবার সরব হলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক ‘শতদল’ প্রতীক ভাঙার অভিযোগ প্রসঙ্গে তাঁর বক্তব্য, এমন ঘটনা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP)-এর আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তবে একইসঙ্গে তিনি স্পষ্ট করেন, ABVP-কে বিজেপির সরাসরি ছাত্র সংগঠন বলা ঠিক নয়।

জাতীয় শিক্ষানীতি নিয়ে বিরোধীদের নিশানা

শমীক ভট্টাচার্যের বক্তব্য, জাতীয় শিক্ষানীতি নিয়ে বিরোধীরা যে আপত্তি তুলছে, তার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। শিক্ষানীতিকে ‘গৈরিকীকরণ’ হিসেবে চিহ্নিত করে অতীতে বিভিন্ন মহল থেকে সমালোচনা করা হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।

‘এটা ABVP-র আদর্শ নয়’

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নন্দলাল বসুর তৈরি ঐতিহাসিক ‘শতদল’ প্রতীক ভাঙার অভিযোগ প্রসঙ্গেও মুখ খোলেন শমীক। তাঁর দাবি, ঘটনাটি পরিকল্পিত হতে পারে। তবে এর দায় ABVP-র উপর চাপানো নিয়েও আপত্তি জানান তিনি। শমীকের বক্তব্য, “এটা ABVP-র আদর্শ নয়।” তাঁর দাবি, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বিজেপির সরাসরি ছাত্র সংগঠন নয়; এটি একটি জাতীয়তাবাদী ছাত্র সংগঠন। ফলে প্রতীক ভাঙচুর বা এই ধরনের গর্হিত কাজ ABVP-র মূল আদর্শের সঙ্গে মেলে না বলেই তাঁর দাবি। তবে ঘটনার পিছনে অন্য কোনও উদ্দেশ্য থাকতে পারে বলেও ইঙ্গিত করেছেন বিজেপির রাজ্য সভাপতি।

যাদবপুরে জনপ্রতিনিধির উপস্থিতি নিয়ে সাফাই

সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংঘর্ষের আবহে বিজেপির নির্বাচিত জনপ্রতিনিধি শর্বরী মুখোপাধ্যায়ের উপস্থিতি নিয়েও প্রশ্ন ওঠে। সেই প্রসঙ্গে শমীক বলেন, কোনও গণ্ডগোল যদি ক্যাম্পাসের গেটের বাইরে বা সংলগ্ন এলাকায় হয়, তাহলে নির্বাচিত জনপ্রতিনিধিদের সেখানে যাওয়ার অধিকার রয়েছে, তাই যাদবপুরে জনপ্রতিনিধির উপস্থিতিকে অন্যভাবে দেখার কারণ নেই বলেই দাবি করেন তিনি।

তবে, একদিকে শমীক ভট্টাচার্য স্পষ্ট করে বলছেন, ABVP বিজেপির ছাত্র সংগঠন নয়। অন্যদিকে যাদবপুরে শতদল প্রতীক ভাঙার অভিযোগ উঠতেই তাঁর বক্তব্য, “এটা ABVP-র আদর্শ নয়”। তাহলে প্রশ্ন উঠছে, বিজেপির সঙ্গে সাংগঠনিক সম্পর্ক নেই বলে দাবি করা একটি ছাত্র সংগঠনের কর্মকাণ্ড নিয়ে বিজেপির রাজ্য সভাপতিকে কেন সাফাই দিতে হচ্ছে? সম্পর্ক অস্বীকারের পাশাপাশি এই ব্যাখ্যা কি আসলে রাজনৈতিক দায় এড়ানোর চেষ্টা, নাকি ঘটনার দায় ABVP-র উপর না পড়ুক, সেই বার্তাই দিতে চাইছেন শমীক? যাদবপুরের ঘটনার পর তাঁর বক্তব্য ঘিরে এই প্রশ্নই এখন সামনে এসেছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন