31 C
Kolkata
Friday, August 21, 2026
spot_img

যাদবপুরের পর এবার মেদিনীপুর! SFI-ABVP সংঘর্ষে রণক্ষেত্র কলেজ ক্যাম্পাস!

Aaj India Desk, পশ্চিম মেদিনীপুর : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে SFI ও ABVP-র সংঘর্ষের রেশ এবার পৌঁছল মেদিনীপুর কলেজে (Medinipur College Clash)। শুক্রবার কলেজ ক্যাম্পাসের ভিতরেই দুই ছাত্র সংগঠনের কর্মী-সমর্থকদের মধ্যে হাতাহাতির অভিযোগ উঠেছে। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে কলেজ চত্বর ও সংলগ্ন এলাকায়। দুই পক্ষের একাধিক কর্মী-সমর্থক আহত হয়েছেন বলে জানা গিয়েছে। ক্যাম্পাসে ‘বহিরাগত’ প্রবেশের অভিযোগও তুলেছে দুই পক্ষ।

বচসা থেকে হাতাহাতির পরিস্থিতি

প্রত্যক্ষদর্শীদের দাবি, কলেজ চত্বরে (Medinipur College Clash) প্রথমে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। পরে তা হাতাহাতিতে গড়ায়। দু’পক্ষই পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে। ঘটনাকে কেন্দ্র করে কলেজে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ক্যাম্পাসে পাল্টাপাল্টি স্লোগানও শোনা যায়। এমনকি SFI এর সমর্থকদের ‘মেরে চামড়া গুটিয়ে দেওয়া হবে’ জাতীয় হুমকিও দেয় ABVP এর সমর্থকরা।

পাল্টাপাল্টি অভিযোগ দুই পক্ষের

SFI-এর এক সদস্যের দাবি, মেদিনীপুর কলেজের ক্যাম্পাসে ABVP এর কর্মী সমর্থকরা পরিকল্পিতভাবে উত্তেজনা তৈরি করার চেষ্টা করেছিল এবং উস্কানিমূলক মন্তব্য করেছিল। তাঁর অভিযোগ, ABVP-র কর্মী-সমর্থকদের সঙ্গে বচসা থেকেই পরিস্থিতি হাতাহাতিতে গড়ায় এবং পরে বাইরে থেকেABVP ইচ্ছাকৃত লোকজন ঢোকানোর ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। (Medinipur College Clash)

অন্যদিকে ABVP-এর সমর্থকদের দাবি, মেদিনীপুর কলেজে SFI-এর কর্মী-সমর্থকরাই প্রথমে তাঁদের উপর হামলা চালায়। তাঁদের অভিযোগ, ABVP-র কর্মীদের ঘিরে উত্তেজনা তৈরি করা হয় এবং পরে পরিস্থিতি হাতাহাতিতে গড়ায়। ABVP-র আরও দাবি, কলেজ ক্যাম্পাসে বহিরাগতদের উপস্থিতি ছিল এবং তাঁদের মাধ্যমেই পরিস্থিতি আরও উত্তপ্ত করা হয়।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পর মেদিনীপুর কলেজেও SFI-ABVP সংঘর্ষের ঘটনায় ছাত্র রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। দুই পক্ষই পরস্পরের বিরুদ্ধে হামলা ও ‘বহিরাগত’ জড়িত থাকার অভিযোগ তুলেছে। তবে সংঘর্ষের প্রকৃত কারণ, কারা প্রথমে হামলা চালিয়েছিল এবং বহিরাগতদের ভূমিকা কী ছিল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের পরই বিষয়টি পরিষ্কার হবে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন