29 C
Kolkata
Friday, August 21, 2026
spot_img

তরুণদের ভাবনাতেই বদলাবে নীতি? সচিবদের কড়া বার্তা মোদীর

Aaj India Desk, নয়া দিল্লি : দেশের নীতি নির্ধারণ ও সরকারি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এবার তরুণ প্রজন্মের মতামতকেই বেশি গুরুত্ব দেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বৃহস্পতিবার নিজের বাসভবনে বিভিন্ন মন্ত্রকের সচিবদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে তিনি বিশ্ববিদ্যালয় ও যুবসমাজের সঙ্গে সরকারি দফতরগুলির যোগাযোগ বাড়ানোর ওপর জোর দেন। একইসঙ্গে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, দফতরগুলির মধ্যে সমন্বয় এবং কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকর ব্যবহারের কথাও বলেন প্রধানমন্ত্রী।

সচিবদের কী কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদী?

এদিন সচিবদের একাধিক গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।

  • নীতিনির্ধারণে তরুণদের সংযুক্তি : বিশ্ববিদ্যালয় ও যুবসমাজের সঙ্গে সরকারি দফতরগুলির যোগাযোগ বাড়ানোর নির্দেশ।
  • তরুণদের নতুন ভাবনাকে গুরুত্ব : তাঁদের ভিন্নধর্মী দৃষ্টিভঙ্গি প্রশাসনকে আরও আধুনিক ও কার্যকর করতে পারে বলে বার্তা দেন তিনি।
  • স্বল্পমেয়াদি নয়, দীর্ঘমেয়াদি পরিকল্পনা করুন :  তাৎক্ষণিক সমস্যা সামলানোর পাশাপাশি ভবিষ্যতের কথা মাথায় রেখে কাজ করার পরামর্শ দেন মোদী।
  • দলগতভাবে কাজ করুন : বিভিন্ন মন্ত্রক ও দফতরের মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেন তিনি।
  • এআইকে কার্যকরভাবে কাজে লাগানোর পরামর্শ : প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনাকে কাজে লাগানোর পরামর্শ দেন তিনি।

‘সাইলো’ ভেঙে একসঙ্গে কাজের বার্তা মোদীর

সরকারি কাজ যেন আলাদা আলাদা দফতরের গণ্ডিতে আটকে না থাকে, সে বিষয়েও সতর্ক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। কর্মকর্তাদের নিজেদের দায়িত্বের পূর্ণ মালিকানা নেওয়ার পাশাপাশি সমন্বিতভাবে ও দলগত মানসিকতায় কাজ করার নির্দেশ দেন তিনি। কোভিড-১৯ মহামারী ও সাম্প্রতিক আন্তর্জাতিক সংকটের উদাহরণ তুলে মোদী বলেন, বড় কোনও সংকট মোকাবিলায় বিভিন্ন দফতরের মধ্যে কার্যকর সহযোগিতা অত্যন্ত জরুরি।

উল্লেখ্য, সম্প্রতি স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে ভাষণ দেওয়ার সময়ও তরুণদের ভবিষ্যৎ ও দক্ষতা উন্নয়ন নিয়ে একাধিক বার্তা দেন প্রধানমন্ত্রী। তিনি তরুণদের প্রসঙ্গ একাধিকবার তুলে ধরেন এবং তাঁদের জন্য কয়েকটি উদ্যোগের ঘোষণা করেন। এর মধ্যে ছিল প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে অনলাইন কোচিং, তরুণদের জন্য এআই স্কিলিং প্রোগ্রাম এবং ৫ থেকে ১৫ বছর বয়সী শিশুদের মধ্যে প্রতিভাবান ক্রীড়াবিদ খুঁজে বের করার লক্ষ্যে দেশব্যাপী স্পোর্টস ট্যালেন্ট হান্টের মতো উদ্যোগ। এবার ফের তরুণদের সিদ্ধান্তের উপর গুরুত্ব আরোপ করছেন তিনি। তবে এই ঘোষণার পরেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপা গুঞ্জন। কেন্দ্র সাম্প্রতিক নিট আন্দোলনের জেরে এবার তরুণদের সমঝে চলতে শুরু করেছে কিনা তা নিয়েও উঠছে প্রশ্ন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন