28 C
Kolkata
Friday, August 14, 2026
spot_img

১৬ আগস্টেই শুরু হবে আয়ুষ্মান ভারত! আর কী কী পরিবর্তন হচ্ছে বাংলার স্বাস্থ্য ব্যবস্থায়?

Aaj India Desk, কলকাতা : আগামী ১৬ আগস্ট থেকে পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প (Ayushman Bharat)। দিনটিকে ‘আয়ুষ্মান দিবস’ হিসেবে পালন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। স্বাস্থ্য দফতরের ঘোষণা অনুযায়ী, প্রায় ১.৫ কোটি পরিবার এবং ৬ কোটি মানুষ এই স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থার আওতায় আসবেন। পাশাপাশি, আয়ুষ্মান ভারতের নির্ধারিত যোগ্যতার বাইরে থাকা বাসিন্দাদের জন্য চালু হবে ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্য যোজনা’।

কী কী সুবিধা মিলবে আয়ুষ্মান ভারতে? 

আয়ুষ্মান ভারত প্রকল্পে (Ayushman Bharat) যোগ্য পরিবারগুলি বছরে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত নগদহীন চিকিৎসার সুবিধা পাবে। শুধু নতুন অসুস্থতা নয়, আগে থেকেই থাকা জটিল রোগের চিকিৎসার খরচও প্রকল্প চালুর দিন থেকেই কভার করা হবে। প্রকল্পের আওতায় হাসপাতালে ভর্তির তিন দিন আগে থেকে ছুটি পাওয়ার পর ১৫ দিন পর্যন্ত নির্দিষ্ট ওষুধ, ডায়াগনস্টিক পরীক্ষা এবং ফলো-আপ চিকিৎসার খরচও কভার করা হবে।

এই প্রকল্পের আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল রাজ্যের বাইরে চিকিৎসার সুবিধা। স্বাস্থ্য দফতরের দাবি অনুযায়ী, দেশের ৪০ হাজারেরও বেশি অনুমোদিত হাসপাতালে সুবিধা পাওয়া যাবে। ফলে ভিনরাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিক বা বাংলার বাইরে গিয়ে অসুস্থ হওয়া বাসিন্দারাও প্রকল্পের আওতায় চিকিৎসা নিতে পারবেন। অন্যদিকে ৭০ বছর বা তার বেশি বয়সি নাগরিকদেরও আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আনা হবে।

চালু হবে অন্য প্রকল্পও 

কেন্দ্রীয় আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) প্রকল্পের যোগ্যতার বাইরে থাকা বাসিন্দাদের জন্য একই দিনে ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্য যোজনা’ চালু করবে রাজ্য সরকার। এই প্রকল্পেও বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত নগদহীন স্বাস্থ্য পরিষেবা দেওয়ার কথা জানানো হয়েছে। অর্থাৎ, আয়ুষ্মান ভারতের তালিকায় না থাকলেও রাজ্য সরকারের নতুন স্বাস্থ্য প্রকল্পের মাধ্যমে কভারেজ পাওয়ার সুযোগ থাকবে।

এখনই বন্ধ হচ্ছে না স্বাস্থ্যসাথী

আয়ুষ্মান ভারত চালু হলেও স্বাস্থ্যসাথী প্রকল্প আপাতত বন্ধ হচ্ছে না। আগামী ২ থেকে ৩ মাস স্বাস্থ্যসাথী, আয়ুষ্মান ভারত এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্য যোজনা তিনটি ব্যবস্থাই পাশাপাশি চলবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।পর্যায়ক্রমে স্বাস্থ্যসাথীর সুবিধাভোগীদের নতুন ব্যবস্থায় স্থানান্তর করা হবে।

রাজ্যে আয়ুষ্মান ভারত বাস্তবায়নের জন্য ১,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। নতুন ব্যবস্থার মাধ্যমে রাজ্যের প্রায় ১.৫ কোটি পরিবার ও ৬ কোটি মানুষ স্বাস্থ্য সুরক্ষার আওতায় আসবেন বলে সরকারের দাবি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন