28 C
Kolkata
Wednesday, August 12, 2026
spot_img

১০০০০ এর বেশি রোজগার হলেই মিলবে না অন্নপূর্ণা! আরও কী কী শর্ত জানালেন শুভেন্দু ?

Aaj India Desk, কলকাতা : অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের। আবেদনকারীদের তথ্য যাচাই ও তালিকা সংশোধনের পর আগামী ১৭ আগস্ট থেকে যোগ্য মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রকল্পের টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হতে চলেছে বলে জানানো হয়েছে। নতুন নির্দেশিকায় কারা এই সুবিধা পাবেন এবং কারা বাদ পড়বেন, তা স্পষ্ট করা হয়েছে। একই সঙ্গে কয়েকটি ক্ষেত্রে নিয়মে ছাড়ও দেওয়া হয়েছে।

মাসে ১০ হাজার আয় হলে মিলবে না টাকা

নতুন নিয়ম অনুযায়ী, ২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলারা এই প্রকল্পের জন্য বিবেচিত হবেন। তবে কোনও মহিলার নিজের মাসিক আয় ১০ হাজার টাকার বেশি হলে তিনি প্রাথমিকভাবে অযোগ্য বলে বিবেচিত হবেন। পরিবারের বার্ষিক আয় ১২ লক্ষ টাকার বেশি হলেও এই সুবিধা পাওয়া যাবে না। আয়করদাতা পরিবারের ক্ষেত্রেও রয়েছে বাদ দেওয়ার নিয়ম।

সরকারি চাকরি ও পেনশনেও রয়েছে নিষেধাজ্ঞা

কেন্দ্র বা রাজ্য সরকারের স্থায়ী কর্মী, সরকারি সংস্থা, সরকারি প্রতিষ্ঠান, পঞ্চায়েত, পুরসভা কিংবা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মী এবং তাঁদের পরিবার এই প্রকল্পের আওতায় থাকবেন না। ৬০ বছরের বেশি বয়সি পেনশনভোগীরাও এই সুবিধা পাবেন না। তবে পরিবারের পুরুষ সদস্যরা যদি চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মী হন, সেক্ষেত্রে সংশ্লিষ্ট মহিলা আবেদন করতে পারবেন।

দিব্যাঙ্গ ও PM-Kisan-এ বিশেষ ছাড়

নতুন নিয়মে কিছু কিছু ছাড় রাখা হয়েছে। দিব্যাঙ্গ মহিলারা তাঁদের প্রাপ্য দিব্যাঙ্গ ভাতার পাশাপাশি অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পেতে পারবেন বলে জানানো হয়েছে। PM-Kisan Samman Nidhi-র সুবিধাভোগীদের ক্ষেত্রেও নিয়মে ছাড় রাখা হয়েছে। ফলে PM-Kisan-এর টাকা পাওয়া মহিলারা অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) থেকে বাদ পড়বেন না।

তিন ঘরের শর্তে বড় পরিবর্তন

গ্রামীণ এলাকার মহিলাদের জন্য বাড়ির সংক্রান্ত নিয়মেও পরিবর্তন আনা হয়েছে। আগে তিন ঘরের বেশি বাড়ি থাকলে সুবিধা না পাওয়ার যে শর্ত ছিল, তা তুলে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। জমির ক্ষেত্রেও গ্রামীণ ও পুরসভা এলাকায় কিছুটা ছাড় দেওয়া হয়েছে। ফলে জমির পরিমাণ বেশি হলেও নির্দিষ্ট অন্যান্য যোগ্যতা পূরণ করলে গ্রামীণ এলাকার মহিলারা প্রকল্পের সুবিধা পেতে পারেন।

ভুয়ো নাম বাদ দিতে বাড়ি বাড়ি যাচাই

সরকারি অর্থের অপব্যবহার ঠেকাতে আবেদনকারীদের তথ্য যাচাইয়ে জোর দেওয়া হয়েছে। BDO-দের মাধ্যমে বাড়ি বাড়ি যাচাই করে মৃত ব্যক্তি, ভুল তথ্য এবং অযোগ্য আবেদনকারীদের নাম বাদ দেওয়ার প্রক্রিয়া চালানো হয়েছে বলে সরকারের তরফে জানানো হয়েছে। জুলাইয়ের শেষ পর্যন্ত এই প্রকল্পে ১ কোটি ৭০ লক্ষেরও বেশি আবেদন জমা পড়েছে বলে দাবি করা হয়েছে। যাচাইয়ের পর এখন যোগ্যদের তালিকা তৈরি করা হচ্ছে।

১৭ আগস্ট থেকে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা?

সরকারি তথ্য অনুযায়ী, যাচাইয়ে যোগ্য হিসেবে চিহ্নিত মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানোর প্রক্রিয়া ১৭ অগস্ট থেকে শুরু হওয়ার কথা। পরবর্তী সময়ে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছনোর পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়েছে।

এক নজরে দেখে নিন অন্নপূর্ণা (Annapurna Yojana) কারা পাবেন : 

  • ২৫ থেকে ৬০ বছর বয়সি যোগ্য মহিলা
  • নির্ধারিত আয়ের সীমার মধ্যে থাকা পরিবার
  • নির্দিষ্ট ক্ষেত্রে PM-Kisan সুবিধাভোগী মহিলা
  • দিব্যাঙ্গ ভাতা পাওয়া যোগ্য মহিলা
  • ৩ হাজার টাকার কম অন্য ভাতা পাওয়া যোগ্য মহিলা
  • গ্রামীণ এলাকায় তিনটির বেশি ঘর থাকা সত্ত্বেও অন্যান্য শর্ত পূরণকারী মহিলা

কোনও যোগ্য উপভোক্তার নাম বাদ পড়লে বা টাকা না পৌঁছলে অভিযোগ জানানোর জন্য বিশেষ পোর্টাল চালুর কথাও বলা হয়েছে। সেখানে BDO ও সংশ্লিষ্ট আধিকারিকদের মাধ্যমে অভিযোগের নিষ্পত্তির ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন