34.1 C
Kolkata
Tuesday, August 11, 2026
spot_img

E-KYC না করলে মিলবে না গ্যাস সিলিন্ডার! জেনে নিন Indane এর নিয়ম!

Aaj India Desk, কলকাতা : আর হাতে গোনা কয়েক দিন! ১৬ অগাস্ট এর মধ্যেই করতে হবে আধার-ভিত্তিক e-KYC। সময়ের মধ্যে এই e-KYC না করলে বন্ধ হয়ে যেতে পারে এলপিজি গ্যাসের সিলিন্ডারের বুকিং। সম্প্রতি এই নতুন নিয়ম চালু করেছে Indane। কিন্তু কিভাবে করবেন এই e-KYC ? জেনে নিন বিস্তারিত নিয়ম।

IndianOil-এর তরফে Indane Gas গ্রাহকদের একটি এসএমএস পাঠিয়ে জানানো হয়েছে, e-KYC সম্পূর্ণ না করলে ১৬ তারিখের পর থেকে ডোমেস্টিক রেটে এলপিজি সিলিন্ডার পাওয়ার যোগ্যতা সাময়িকভাবে বন্ধ করা হবে। তবে গ্রাহকরা বাড়িতে বসেই IndianOil ONE App-এর মাধ্যমে e-KYC করতে পারবেন। এছাড়াও ডিস্ট্রিবিউটর অথবা ডেলিভারি পারসনেলের মাধ্যমেও প্রক্রিয়াটি সম্পূর্ণ করা যাবে।

কীভাবে করবেন LPG e-KYC?

  • নিজের LPG সংস্থার অ্যাপ ডাউনলোড করবেন : Indane-এর জন্য IndianOil ONE, Bharat Gas-এর জন্য Hello BPCL এবং HP Gas-এর জন্য HP Pay।
  • রেজিস্টার/লগ ইন করুন LPG account-এর সঙ্গে যুক্ত মোবাইল নম্বর দিয়ে।
  • মোবাইলে আসা OTP দিয়ে নম্বরটি যাচাই করুন।
  • Indane গ্রাহকদের ১৬ সংখ্যার LPG ID দিয়ে account link করতে হবে। Bharat Gas ও HP Gas-এ অ্যাপেই e-KYC অপশন পাওয়া যাবে।
  • e-KYC অপশন খুলুন। Indane-এ My Profile, Bharat Gas-এ homepage এবং HP Gas-এ LPG section-এ এই অপশন রয়েছে।
  • Aadhaar-based face authentication-এর অনুমতি দিন।
  • AadhaarFaceRD অ্যাপের মাধ্যমে Face Scan সম্পূর্ণ করুন।
  • Face authentication সফল হলেই e-KYC প্রক্রিয়া সম্পূর্ণ হবে।

কেন এই e-KYC?

e-KYC ব্যবস্থার লক্ষ্য LPG সংযোগের প্রকৃত গ্রাহক যাচাই করা, ভর্তুকির সুবিধার ক্ষেত্রে যোগ্যতা নিশ্চিত করা এবং LPG ব্যবস্থায় স্বচ্ছতা বাড়ানো। পাশাপাশি কালোবাজারি ও অনিয়ম নিয়ন্ত্রণের ক্ষেত্রেও আধার ভিত্তিক যাচাইকরণ প্রয়োজন বলে জানানো হয়েছে। তবে ইতিমধ্যেই e-KYC সম্পূর্ণ করে থাকলে নতুন করে তা করার প্রয়োজন নেই।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন