30.4 C
Kolkata
Monday, August 10, 2026
spot_img

আয়ুষ্মানেও অনিয়ম ! জানতে পেরে কি করলেন মন্ত্রী?

Aaj India desk, নয়াদিল্লি: এবার দুর্নীতির অভিযোগ আয়ুষ্মান ভারত (AB-PMJAY) প্রকল্প ঘিরে। ২০১৭ সাল থেকে ২০১৭ সাল থেকে চালু হওয়া এই প্রকল্পে বছরে ৫ লক্ষ টাকা অব্দি স্বাস্থ্য বীমার সুযোগ পাওয়া যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং এর সূচনা করেন। পশ্চিমবঙ্গে এতদিন এর সুযোগ-সুবিধা পাওয়া যেত না। তবে রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে পশ্চিমবঙ্গেও আয়ুষ্মান প্রকল্প চালু হয়েছে। কিন্তু চালু হবার আগেই দুঃসংবাদ। এই প্রকল্পের অধীনে অনিয়ম দেখা যাবার পরে বহু জায়গায় প্রকল্পটি বন্ধ করা হয়েছে।

কি অনিয়ম ঘটল ? 

আয়ুষ্মান প্রকল্প (AB-PMJAY) নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা জানান, দেশের মোট ২,৩৫৯টি হাসপাতালকে তালিকা থেকে সম্পূর্ণ বাদ দিয়েছে কেন্দ্র। এই হাসপাতাল গুলির বিরুদ্ধে অভিযোগ চিকিৎসার খরচের থেকে অনেক বেশি টাকার ভুয়ো বিল বানাচ্ছিল এরা। অনেক সময় মৃত মানুষের নামে বিল তৈরি করা হচ্ছিল। প্রয়োজনের অতিরিক্ত টেস্ট রোগীকে দিয়ে করানো হচ্ছিল। এবং সেইখাতে আবার বিল বানানো হচ্ছিল। এখানেই শেষ নয় হাসপাতাল আবার এয়াই দিয়ে সম্পূর্ণ ভুল তৈরি করে সরকারের ঘরে জমা দিচ্ছিল। রোগীর অজান্তে তার মৈত্রী ব্যবহার করছিল তারা। অভিযোগ সামনে আসতেই পদক্ষেপ নিল সরকার।

সরকার কি পদক্ষেপ নিল ? 

আয়ুষ্মান ভারতের (AB-PMJAY) এই অনিয়ম রোধ করতে চিহ্নিত হাসপাতালগুলোকে তালিকা থেকে বাদ দিয়েছে সরকার। এছাড়াও প্রায় ৩২৮.৪৯ কোটি টাকা জরিমানা ধার্য করা হয়েছে তাদের।পাশাপাশি সারা দেশ জুড়ে ২৯টি এফআইআর (FIR) দায়ের করা হয়েছে। ন্যাশনাল হেলথ অথরিটি (NHA) এই জালিয়াতি রুখতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) এবং মেশিন লার্নিং (ML) প্রযুক্তি ব্যবহার করছে। বিমার দাবি জমা পড়ার ২৪ ঘণ্টার মধ্যেই এই আধুনিক প্রযুক্তি স্বয়ংক্রিয়ভাবে কোনো সন্দেহজনক বিলিং বা রোগী সনাক্তকরণে গরমিল থাকলে তা ধরে ফেলে। সাধারণ মানুষকে বলা হয়েছে, যাবার আগে একবার ওয়েবসাইট থেকে স্ট্যাটাস চেক করে নিতে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন