32.3 C
Kolkata
Monday, August 10, 2026
spot_img

হাসিনাকে ঘিরে গলছে বরফ? তারেকের সঙ্গে বৈঠকে ভারতের হাইকমিশনার!

Aaj India Desk, নয়া দিল্লি শেখ হাসিনাকে ঘিরে টানাপোড়েন-সহ একাধিক ইস্যুতে ভারত-বাংলাদেশ সম্পর্ক (India Bangladesh Relations) চ্যালেঞ্জের মুখে। এর মধ্যেই সোমবার ঢাকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করলেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ঢাকার সচিবালয়ে এই সৌজন্য সাক্ষাতে দু’জনকে হাসিমুখে কথা বলতে এবং করমর্দন করতে দেখা যায়। কূটনৈতিক মহলের মতে, এই বৈঠক দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে সম্পর্ককে ফের ইতিবাচক পথে নিয়ে যাওয়ার বার্তা দিতে পারে।

বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমানের সঙ্গে এটাই দীনেশ ত্রিবেদীর প্রথম সাক্ষাৎ। বৈঠকটি সৌজন্য সাক্ষাৎ হলেও বর্তমান ভারত-বাংলাদেশ সম্পর্কের (India Bangladesh Relations) প্রেক্ষাপটে এর কূটনৈতিক গুরুত্ব রয়েছে। বৈঠকের আগে দীনেশ ত্রিবেদী বলেন, “সমস্যার সমাধান হয় যখন সেই বিষয় নিয়ে কথা বলা হয়। আমার পূর্ণ বিশ্বাস, দুই দেশের মধ্যে থাকা সমস্যাগুলি দ্রুত সমাধান করা যাবে।” তাঁর কথায়, ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে তিনি নেতিবাচক কিছু দেখছেন না, বরং ইতিবাচক সম্ভাবনাই রয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালে বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারত-বাংলাদেশ সম্পর্কে (India Bangladesh Relations) জটিলতা তৈরি হয়েছিল। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর থেকেই দুই দেশের সম্পর্কে নতুন সমীকরণ তৈরি হয়। পরবর্তী সময়ে শেখ হাসিনার ভারতে অবস্থান এবং তাঁকে ঘিরে বাংলাদেশের রাজনৈতিক অবস্থানও দ্বিপাক্ষিক সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ওঠে। এছাড়াও সীমান্ত পরিস্থিতি, বাংলাদেশি নাগরিকদের ‘পুশব্যাক’ নিয়ে অভিযোগ-পাল্টা অভিযোগ এবং দুই দেশের পারস্পরিক স্বার্থের একাধিক বিষয় নিয়ে দুই দেশের মধ্যে বিরোধ চলছিল। গত কয়েক বছরে এই সমস্ত ইস্যুতে ভারত ও বাংলাদেশের সম্পর্কে যে দূরত্ব তৈরি হয়েছে, তা কাটাতে নিয়মিত কূটনৈতিক যোগাযোগ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা। এর মধ্যেই ভারতের হয় কমিশনার ও তারেকের বৈঠক সেই যোগাযোগের প্রথম ধাপ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এবার এই সৌজন্য সাক্ষাত ও আলোচনার মাধ্যমে দুই দেশের জটিল সমস্যাগুলির সমাধান কতটা এগোয়, সেটাই দেখার।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন