26.8 C
Kolkata
Thursday, August 6, 2026
spot_img

হাইকোর্টের নির্দেশে বিদেশ সফর স্থগিত! চোখ দেখাতে এসএসকেএম-এ অভিষেক

Aaj India Desk ,কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)- এর বিদেশে গিয়ে চোখের চিকিৎসার পরিকল্পনায় আপাতত ব্রেক টানল কলকাতা হাইকোর্ট। বুধবার মামলার শুনানিতে আদালত স্পষ্ট জানিয়ে দিল, এই মুহূর্তে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না। তার বদলে বৃহস্পতিবারই তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে উপস্থিত হয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চোখের পরীক্ষা করাতে হবে।

আদালতের নির্দেশ অনুযায়ী, এসএসকেএম হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞদের নিয়ে একটি বিশেষ মেডিক্যাল বোর্ড গঠন করা হবে। এই বোর্ড অভিষেকের চোখের সমস্ত পরীক্ষা-নিরীক্ষা করবে এবং তাঁর শারীরিক অবস্থার পূর্ণাঙ্গ মূল্যায়ন করবে। তারপর চিকিৎসকদের জানাতে হবে ভারতেই, বিশেষ করে পশ্চিমবঙ্গে, তাঁর প্রয়োজনীয় চিকিৎসা সম্ভব কি না, নাকি উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়া একান্ত প্রয়োজন।

মেডিক্যাল বোর্ডের রিপোর্ট সরাসরি কলকাতা হাইকোর্টে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেই রিপোর্ট খতিয়ে দেখেই বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আদালত।

শুনানিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী জানান, আগে যে বিদেশি হাসপাতালে তাঁর চিকিৎসা হয়েছিল, সেখানেই ফের চিকিৎসা করাতে চান তিনি। তাই এসএসকেএমে যেতে অনীহা রয়েছে। তবে আদালত সেই যুক্তি গ্রহণ করেনি। বিচারপতির স্পষ্ট পর্যবেক্ষণ, চিকিৎসা কোথায় হবে, তার চেয়ে এখন বেশি জরুরি চিকিৎসা শুরু হওয়া। তাই বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালে হাজির হওয়ার নির্দেশ বহাল রাখা হয়েছে।

অন্যদিকে, রাজ্যের পক্ষ থেকে আদালতে জানানো হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক গুরুত্বপূর্ণ মামলা এখনও বিচারাধীন। এই অবস্থায় তাঁকে বিদেশে যাওয়ার অনুমতি দিলে তদন্ত প্রক্রিয়া ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। সেই যুক্তিকেও গুরুত্ব দিয়েছে আদালত।

ফলে আপাতত বিদেশযাত্রার দরজা বন্ধ। এখন সব নজর এসএসকেএমের মেডিক্যাল বোর্ডের রিপোর্টে। সেই রিপোর্টের ওপরই নির্ভর করছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশে গিয়ে চোখের চিকিৎসার অনুমতি পাবেন কি না।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন