27 C
Kolkata
Thursday, August 6, 2026
spot_img

দিল্লিতে হামলার ব্লুপ্রিন্ট! ISI যোগে জঙ্গি চক্র ভাঙল পাঞ্জাব পুলিশ

Aaj India Desk,নয়াদিল্লি : পাঞ্জাব পুলিশের অভিযানে বড়সড় সাফল্য। পাকিস্তান-সমর্থিত আইএসআই-এর (ISI) সঙ্গে যুক্ত বলে অভিযোগ থাকা দুটি আন্তঃসীমান্ত জঙ্গি মডিউল ভেঙে দেওয়ার দাবি করেছে পুলিশ। এই অভিযানে চার নাবালক-সহ মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে তিনটি অবৈধ আগ্নেয়াস্ত্র, চারটি পেট্রল বোমা এবং ৯ রাউন্ড তাজা কার্তুজ। তদন্তে উঠে এসেছে, দিল্লির যন্তর মন্তরে সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সুযোগ নিয়ে হামলার পরিকল্পনা করা হয়েছিল।

পাঞ্জাব পুলিশের ডিজিপি গৌরব যাদব জানান, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, পাকিস্তানে বসে থাকা আইএসআই হ্যান্ডলাররা স্থানীয় যুবকদের জঙ্গি কার্যকলাপে জড়িয়ে নাশকতার পরিকল্পনা করছিল। ধৃত সুখমন সিং নিয়মিত এক পাকিস্তানি আইএসআই হ্যান্ডলারের সঙ্গে যোগাযোগ রাখত বলেও তদন্তে উঠে এসেছে।

পুলিশের দাবি, সম্প্রতি ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বে যন্তর মন্তরে হওয়া ছাত্র আন্দোলনের ভিড়কে কাজে লাগিয়ে হামলার দায়িত্ব দেওয়া হয়েছিল সুখমন ও তার সহযোগীদের। সেই উদ্দেশ্যে তারা দিল্লিতেও পৌঁছেছিল। তবে কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। পরে উত্তরপ্রদেশের এক সহযোগীর কাছ থেকে অস্ত্র ও বিস্ফোরক সংগ্রহের পরিকল্পনাও ভেস্তে যায়। এরপর তারা পাঞ্জাবে ফিরে আসে।

জিজ্ঞাসাবাদে আরও জানা গিয়েছে, পাঞ্জাবের বিভিন্ন পুলিশ ভবন এবং পুলিশকর্মীদের গতিবিধির উপর নজর রাখার নির্দেশও দেওয়া হয়েছিল এই চক্রকে। তদন্তকারীদের দাবি, পাকিস্তানি গ্যাংস্টার ও জঙ্গি শাহজাদ ভাট্টি এই নেটওয়ার্কের অন্যতম মূল নিয়ন্ত্রক। একাধিক হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে তার ঘনিষ্ঠদের সঙ্গে যোগাযোগ চলছিল বলেও অভিযোগ। উল্লেখ্য, এর আগে কলকাতা এসটিএফের হাতে ধরা পড়া একটি জঙ্গি চক্রেরও যন্তর মন্তরে যাওয়ার পরিকল্পনার তথ্য সামনে এসেছিল।

অন্যদিকে, দ্বিতীয় জঙ্গি মডিউলের খোঁজ মেলে রেললাইনের ধারে সন্দেহজনক সিসিটিভি ক্যামেরা বসানোর তদন্তে। অভিযোগ, ওই ক্যামেরায় ধারণ করা ফুটেজ বিদেশে থাকা হ্যান্ডলারদের কাছে পাঠানো হচ্ছিল। তদন্তে আরও জানা যায়, এই কাজে অর্থ লেনদেন করা হয়েছিল পেটিএমের মাধ্যমে।

ধৃতদের মধ্যে রয়েছেন তরনতারনের ভানশ কুমার (১৯), অনমোল সিং ওরফে সাহিল (২০), অমৃতসরের হরমন সিং ওরফে হাম্মু (২৪), সুখদেব সিং (৩০) এবং সুখমন সিং (১৯)। এছাড়াও চার নাবালককে আটক করা হয়েছে। অমৃতসরের পুলিশ কমিশনার গুরপ্রীত সিং ভুল্লর জানান, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভানশ কুমার ও এক নাবালককে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি অবৈধ .৩২ বোর দেশি পিস্তল এবং তিন রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। ইতিমধ্যেই অমৃতসর কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দি সুখদেব সিং ও তার সহবন্দি হরমন সিংকে প্রোডাকশন ওয়ারেন্টে এনে গ্রেফতার করা হয়েছে। গোটা ঘটনার সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে পাঞ্জাব পুলিশ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন